সাভারের আশুলিয়ায় অজ্ঞাত এক তরুণীকে হত্যা

Hotta-4দিয়া ইসলাম : সোমবার দুপুরে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ঘোষবাগ এলাকার একটি খেলার মাঠ থেকে তার লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
পুলিশ জানায় দুপুরে ওই খেলার মাঠে ওই তরুণীর মৃতদেহ দেখে আশুলিয়া থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা পরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ওই তরুণীর সারা শরীরে আঘাতের চিহৃ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দুর্বৃওরা ভোর রাতে ওই তরুণীকে হত্যা করে থাকতে পারে বলে ধারনা করছে পুলিশ।
নিহত ওই তরুণীকে কে বা কারা হত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে আশুলিয়া থানার ওসি তদন্ত আতাউর রহমান খন্দকার।
এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related posts

Leave a Comment