হন্ডুরাস উপকূলে শক্তিশালী ভূমিকম্প

ওয়াশিংটন, ১০ জানুয়ারি : হন্ডুরাস উপকূলে মঙ্গলবার রাতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭.৬। এতে ক্যারিবীয় উপকূলের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর এএফপি’র। তবে এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গ্রেট সোয়ান দ্বীপের প্রায় ২৭ কিলোমিটার পূর্বে ভূ-পৃষ্ঠের অপেক্ষাকৃত কম গভীরে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ককরণ কেন্দ্র জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থলের এক হাজার কিলোমিটারের মধ্যে অবস্থিত উপকূল এলাকায় সুনামির ঢেউ আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Read More

হবু শ্বশুর-শাশুড়ির থেকে কি উপহার পেলেন দীপিকা!

৫ জানুয়ারি মালদ্বীপে ৩২তম জন্মদিনের কেক কেটেছেন দীপিকা পাড়ুকোন। গুঞ্জন ছড়িয়েছিলো, সেদিনই নাকি প্রেমিক রণবীর সিংয়ের সঙ্গে বাগদানের কাজটিও সেরে ফেলেছেন বলিউডের এই অভিনেত্রী। কিন্তু পরে জানা যায় তেমন কিছুই হয়নি। তবে শোনা যাচ্ছে নতুন আরেকটি খবর। জন্মদিন উপলক্ষে রণবীরের বাবা-মায়ের পক্ষ থেকে একটি হীরার সেট ও একটি শাড়ি উপহার পেয়েছেন ‘বাজিরাও মাস্তানি’খ্যাত এই তারকা। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, দীপিকার জন্মদিন উপলক্ষে একটি হীরার সেট ও ভারতের জনপ্রিয় ডিজাইনার সব্যসাচী মুখার্জির ডিজাইন করা একটি শাড়ি উপহার পাঠিয়েছেন তার হবু শ্বশুর-শাশুড়ি অর্থাৎ রণবীরের বাবা-মা। ২০১৩ সালের মুক্তিপ্রাপ্ত…

Read More

ডিআইজি মিজানকে প্রত্যাহার

ঢাকা: এক নারী ব্যাংকারকে জোর করে বিয়ে এবং সম্পর্ক গোপন রাখার অভিযোগে অভিযুক্ত পুলিশের ডিআইজি মিজানুর রহমানকে ডিএমপি থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে। তিনি ডিএমপিতে অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্বরত ছিলেন। মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে ডিএমপির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার বিকেল সোয়া তিনটায় রাজারবাগ পুলিশ লাইন্সে ‘পুলিশ সপ্তাহে’র ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘বিভিন্ন পত্র-পত্রিকায় ডিআইজি মিজানের নৈতিক স্খলনের কথা জানতে পেরেছি। এ বিষয়ে তদন্তের পর জানতে পারবো আসলে তিনি কতটা দোষী। এখন প্রাথমিকভাবে অভিযোগের…

Read More

সাভারে ২ জনকে কুপিয়ে জখম

দিয়া ইসলাম , সাভার (ঢাকা): সাভারে সিদ্দিকুর রহমান (৪০) ও আরাফাত হোসেন দিনু (২০) নামে দু’জনকে এলোপাথারি কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের জামসিং এলাকায় এ ঘটনা ঘটে। ‍আহত সিদ্দিকুর সাভারের বাড্ডা এলাকার মরু মিয়ার ছেলে এবং দিনু সাভারের ভাটপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনার পরে এলাকাবাসী ওই হামলা‌কারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। হামলা‌কারী হোসেন (১৯) সাভার ভাটপাড়া এলাকার আবুল মিয়ার ছেলে। সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লা বাংলানিউজকে জানান, দুপুরে সাভারের জামসিং এলাকায় তার কার্যালয়ের সামনে দিয়ে ছোড়া…

Read More

জঙ্গি ও অপরাধ দমনে পুলিশ সফল হয়েছে : আইজিপি

ঢাকা, ১০ জানুয়ারি : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, পুলিশের আধুনিকায়ন, জনবল বৃদ্ধি, অর্থ বরাদ্দ ও লজিস্টিক সাপোর্টের ক্ষেত্রে বর্তমান সরকারের সহযোগিতার ফলে জঙ্গি ও অন্যান্য অপরাধ দমনে এ বাহিনী সফল হয়েছে। মাঠ পর্যায়ে কর্মরত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবদের এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে আইজিপি কথা বলেন। পুলিশ সপ্তাহ ২০১৮ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে এ মতবিমিয় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জাম খাঁন কামাল, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী…

Read More

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

ঢাকা, ১০ জানুয়ারি : আজ ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এদিন বেলা ১টা ৪১ মিনিটে জাতির অবিসংবাদিত নেতা ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। তিনি পাকিস্তান থেকে লন্ডন যান। তারপর দিল্লী হয়ে ঢাকা ফেরেন। পাকিস্তানের কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্ত স্বদেশ ভূমিতে ফিরে আসার ঘটনা ছিল বাংলাদেশের জন্মের ইতিহাসের আরেক আশির্বাদ এবং বিজয়ের পূর্ণতা। লেখক-সাংবাদিক, মুক্তিযোদ্ধা হারুন হাবিব বলেন, পাকিস্তানের শাসকরা যেখানে তাঁকে হত্যার সকল প্রস্তুতি সম্পন্ন করেছিল,…

Read More

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ঢাকা, ১০ জানুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই মহান নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী আজ সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী স্বাধীনতার এই মহান স্থপতির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা দলের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরো একটি পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর আওয়ামী লীগের সহযোগী সংগঠন…

Read More