কক্সবাজার, ২৮ জানুয়ারি : বাংলাদেশে সফররত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেছেন, রোহিঙ্গাদের জন্য তাঁর দেশের সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে। তিনি আজ দুপুরে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট রোহিঙ্গাদের জন্য তাঁর সরকারের উদ্যোগে গৃহীত নানা সাহায্য সহযোগিতার কথা তুলে ধরে অতি দ্রুত এ ইস্যুর শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান। জোকো উইদোদো বলেন, বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এজন্য তিনি বাংলাদেশের ভূয়শী প্রশংসা করেন। এরআগে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ঢাকা থেকে বিশেষ বিমানে বেলা ১টায় কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেন। সেখান থেকে সড়ক পথে…
Read MoreDay: January 28, 2018
কাবুলে অ্যাম্বুলেন্স বিস্ফোরণে নিহত ৯৫, আহত ১৫৮
কাবুল, ২৮ জানুয়ারি : আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি জনাকীর্ণ এলাকায় শনিবার বিস্ফোরকভর্তি একটি অ্যাম্বুলেন্স বিস্ফোরণে অন্তত ৯৫ জন নিহত ও অপর ১৫৮ জন আহত হয়েছে। দেশটির কর্মকর্তারা একথা জানান। সাম্প্রতিক বছরগুলোতে গোলযোগপূর্ণ নগরীটিতে এটি অন্যতম শক্তিশালী বিস্ফোরণের ঘটনা। খবর বার্তা সংস্থা এএফপি’র। জঙ্গি সংগঠন তালেবান এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালেবানের বিরুদ্ধে ‘চূড়ান্ত পদক্ষেপ’ নেয়ার আহ্বান জানিয়েছেন। এক সপ্তাহের মধ্যে আফগানিস্তানের রাজধানীতে এটি জঙ্গি সংগঠনটির দ্বিতীয় হামলা। বিস্ফোরণের পর আতঙ্কিত মানুষ দিশেহারা হয়ে ছুটতে থাকে। সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ঘটনাস্থলে মানুষের ছিন্নভিন্ন দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে…
Read Moreবাংলাদেশ-ইন্দোনেশিয়া মধ্যে পাঁচটি চুক্তি স্বাক্ষরিত
ঢাকা, ২৮ জানুয়ারি : বাংলাদেশ ও ইন্দোনেশিয়া দু’দেশের মধ্যে বাণিজ্য, কূটনীতি, মৎস খাত এবং জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দু’নেতার মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকের পর সফররত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই চুক্তি ও সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হয়। দু’নেতার দ্বিপাক্ষিক বৈঠক শেষে দু’দেশের মধ্যে অগ্রাধিকার বাণিজ্য সুবিধা সংক্রান্ত চুক্তি, দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিয়মিত বৈঠক আয়োজনে সমঝোতা, মৎস্যসম্পদ আহরণ সংক্রান্ত বিষয়ে যৌথ সম্মতিপত্র, তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) টার্মিনালে অবকাঠামো উন্নয়ন ও এ সংক্রান্ত বিষয়ে দু’টি…
Read Moreরোহিঙ্গা ইস্যুর দ্রুত সমাধানের আহ্বান জাকার্তার
ঢাকা, ২৮ জানুয়ারি : বাংলাদেশে সফররত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ইউদোদো রোববার রোহিঙ্গা ইস্যুর দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তাঁর সঙ্গে বৈঠককালে তিনি এ আহ্বান জানান। আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের বরাত দিয়ে পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক বলেন, ‘বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে যত দ্রুত সম্ভব রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান জরুরি।’ মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টির জন্যই বাংলাদেশ ও কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এই সফর করছেন কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, ‘নিঃসন্দেহে এটি মিয়ানমারের ওপর একটি চাপ।…
Read Moreসাভারে ঘরে আগুন লেগে দুই পথ শিশু মৃত্যু
দিয়া ইসলাম : গভীর রাতে সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ আগুন লাগার ঘটনা ঘটে। নিহত দুই পথ শিশু হচ্ছে জাহিদ (১৩) ও নাহিদ (৬)। ফায়ার সার্ভিস জানায় রাতে ওই বস্তির নিজ ঘরে মোমবাতি জ¦ালিয়ে দুই ভাই ঘুমিয়ে পড়ে। এসময় মোমবাতির আগুনে পুরো ঘরটি পুড়ে ওই দুই শিশু নিহত হয়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে এনে দুই শিশুর লাশ উদ্ধার করে। পরে সাভার মডেল থানা পুলিশ খবর পেয়ে দুই শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।…
Read Moreসাভারের বিরুলিয়ায় যুবলীগ নেতার হত্যা কারীদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
দিয়া ইসলাম , সাভার : দুই লক্ষ টাকা চাঁদা না পেয়ে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর শিকদারকে কুপিয়ে হত্যার ঘটনায় সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে সাভারে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। রবিবার সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান বাজারে কয়েক’শ এলাকাবাসী হাতে হাত ধরে এ মানববন্ধন কর্মসুচী পালন করেন। মানববন্ধন থেকে এসময় এলাকাবাসী অবিলম্বে সন্ত্রাসী মোশারফ করিম অপুকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। আজ কালের মধ্যে হত্যা কারীকে গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন এলাকাবাসী। মানববন্ধন শেষে এলাকাবাসী…
Read Moreসাভারের আশুলিয়ার পাড়াগ্রাম উচ্চ বিদ্যালয়ের পুরুস্কার বিতরণ
দিয়া ইসলাম : সাভারের আশুলিয়ার পাড়াগ্রাম উচ্চ বিদ্যালয়ের সপ্তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে পাড়াগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ডা.এনামুর রহমান। এসময় সংসদ সদস্য ডা.এনামুর রহমান আগামী জাতীয় নির্বাচনে সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান। পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান,সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী হায়দার,আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার,আশুলিয়া থানা…
Read More