সাভারে ঘরে আগুন লেগে দুই পথ শিশু মৃত্যু

agunদিয়া ইসলাম : গভীর রাতে সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ আগুন লাগার ঘটনা ঘটে। নিহত দুই পথ শিশু হচ্ছে জাহিদ (১৩) ও নাহিদ (৬)।
ফায়ার সার্ভিস জানায় রাতে ওই বস্তির নিজ ঘরে মোমবাতি জ¦ালিয়ে দুই ভাই ঘুমিয়ে পড়ে। এসময় মোমবাতির আগুনে পুরো ঘরটি পুড়ে ওই দুই শিশু নিহত হয়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে এনে দুই শিশুর লাশ উদ্ধার করে। পরে সাভার মডেল থানা পুলিশ খবর পেয়ে দুই শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘরে আগুন লাগার সময় ওই দুই শিশুর মামা জোবেদা বেগম বাহিরে ছিলেন। শিশু দুটির মর্মান্তিক মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিশুদের বাড়ি নওগাঁ জেলার রানীনগর থানার ত্রীমোহনী গ্রামে।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সাভার মডেল থানার এস আই অপূর্ব দাস।
অন্যদিকে সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের তুরাগ এলাকা থেকে এক অজ্ঞাত এক (৫০) নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে তার লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

Related posts

Leave a Comment