দিয়া ইসলাম : বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ,স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ এই শ্লোগানকে সামনে ধারণ করে সাভারে পালিত হলো প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০১৮। এ উপলক্ষে সকালে সাভার উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে বেলুন উড়িয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহর উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ডা.এনামুর রহমান। পরে সাভার বাজার বাসষ্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে এসময় প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Read MoreDay: January 22, 2018
মার্কিন সিনেটে ভোটাভুটি স্থগিত
যুক্তরাষ্ট্রে সরকার সচল করতে একটি সমঝোতায় পৌঁছানো ছাড়াই সিনেট মুলতবী করা হয়েছে। কারণ রিপাবলিকান নেতৃত্ব সোমবার দুপুর পর্যন্ত ভোট গ্রহণ স্থগিত করেছে। সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাকনেল রবিবার স্থানীয় সময় রাত ১০টার দিকে ভোটের উদ্যোগ গ্রহণ করেন। কিন্তু ডেমোক্রেট দলের সিনেট সদস্য চুক সিউমারের বিরোধিতায় তা বাতিল হয়ে যায়। সিনেটর চুক বলেন, ‘আমরা এখনো উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য কোন সমাধানে আসতে পারি নাই।’ সোমবার দুপুর পর্যন্ত ভোট স্থগিতের অর্থ হলো আগামী সপ্তাহে মার্কিন ফেডারেল সরকারের অনেক কাজই বন্ধ থাকবে।
Read Moreসিলেটে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪
সিলেটের দক্ষিণ সুরমায় বাস-ট্রাক সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার রশিদপুর সাতমাইলে এ দুর্ঘটনা ঘটে। দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল এ খবর নিশ্চিত করেছেন। নিহতরা হলেন— সুনামগঞ্জের আবু বক্কর (৫০), আকবর আলী (৫০) ও আব্দুল জফুর (৪৫)। জানা গেছে, গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা থেকে একটি বাসে সুনামগঞ্জে ফেরত যাচ্ছিলেন ৩০ মুসল্লি। সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সাতমাইলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই চারজনের মৃত্যু হয়। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের ওসমানী মেডিকেলে নিয়ে যায়…
Read Moreসৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশিসহ নিহত ৯
সৌদি আরবের আল বাহা প্রদেশে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকসহ নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয় জন। শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনায় ঘটে। সৌদি গেজেট এক প্রতিবেদনে জানিয়েছে, হতাহতরা একটি ক্যাটারিং কোম্পানির হয়ে বালজুরাসি হাসপাতালে খাবার বিতরণের কাজ করতেন। ছুটির দিন কাটাতে কুনফুদা পাহাড়ি এলাকায় গেলে তাদের গাড়িটি দুর্ঘটনা কবলিত হয়। নিহতদের মধ্যে তিন বাংলাদেশি হলেন— ব্রাহ্মণবাড়িয়ার মালাম মিয়া, নরসিংদীর আলাম তুহিন ও কুমিল্লার সাইফুল ইসলাম। এছাড়াও গুরুতর আহত অপর এক বাংলাদেশি নাগরিককে বাদশাহ ফয়সাল হাসপাতালে পাঠানো হয়েছে। সাইফুল ইসলামের বাড়ি কুমিল্লায়, মালাম মিয়ার বাড়ি ও তে।এছাড়া নিহতদের মধ্যে চার…
Read Moreসহায়ক সরকারের প্রস্তাব বিএনপির চক্রান্তের রাজনীতির অংশ : তথ্যমন্ত্রী
কুষ্টিয়া, ২২ জানুয়ারি : জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সহায়ক সরকারের প্রস্তাব বিএনপির চক্রান্তের রাজনীতির অংশ। তিনি বলেন, আট বছর ধরে সহায়ক সরকারের কোন রূপরেখা, সাংবিধানিক ব্যবস্থা বা স্থায়ী কোন সমাধানের প্রস্তাব বিএনপি জাতির কাছে উত্থাপন করতে পারেনি। তথ্যমন্ত্রী রোববার কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। হাসানুল হক ইনু বলেন, ২০১৪ সালে নির্বাচনের আগে বিএনপি যে কথা বলেছিলো, ২০১৮ সালের শুরুতেও একই কথা বলছে। বরং বিএনপি জাতীয় নির্বাচনের আগে সহায়ক সরকারের কোন রূপরেখা না দিয়ে সারাদেশে…
Read More