সাভার ,২৩ মার্চ,২০১৯(বিবিনিউজ): সাভার গলফ ক্লাবে শেষ হলো তিন দিন ব্যাপি ৬ষ্ঠ ওয়ালটন স্বাধীনতা দিবস গলফ টুর্নামেন্ট।শনিবার বিকেলে গলফ খেলায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন সাভার গলফ ক্লাবের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এম জাহিদ হাসান।
শুক্রবার সকালে গলফ ক্লাব মাঠে বেলুন উড়িয়ে এ টুর্নামেন্ট এর উদ্বোধন করেন সাভার সেনাবাহিনীর ষ্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মশিউর রহমান।
তিন দিন ব্যাপি এ টুর্নামেন্ট অংশ নিয়েছিলো দেশী বিদেশীসহ চার শতাধিক গলফার ।
পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের হেড অব ডিপাটমেন্ট স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার এফ এম ইকবাল বিন আনোয়ারসহ আরো অনেকে।
তিন দিন ব্যাপি এ টুর্নামেন্ট এর মিডিয়া পার্টনার ছিলো এটিএন বাংলা।
সাভার গলফ ক্লাবে শেষ হলো তিন দিন ব্যাপি ৬ষ্ঠ ওয়ালটন স্বাধীনতা দিবস গলফ টুর্নামেন্ট
