সাভারে ১০ টাকা কেজি দরে চাল সরবরাহ শুরু

সাভারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র মানুষের মাঝে ১০ টাকা কেজি দরে চাল সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাভারের হেমায়েতপুরে আনুষ্ঠানিকভাবে ১০ টাকার চাল সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এ সময় ওই এলাকায় প্রায় ১০০০ পরিবারের মাঝে প্রতি পরিবারে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। এই সরকারের সময় কোনো মানুষ না খেয়ে থাকবে না। তাই সরকার ১০ টাকা কেজি…

Read More

সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে সাথে থাকবো : ডাকসু ভিপি

১৯ মার্চ,২০১৯(বিবিনিউজ) :সাধারণ শিক্ষার্থীরা যা চাইবেন সেটাই গ্রহণ করবেন বলে জানিয়েছেন ডাকসু নির্বাচনে নির্বাচিত ভিপি নুরুল হক নুরু।আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যারা পুনঃ নির্বাচন চাচ্ছেন তারা ইতোমধ্যে ভিসির সাথে দেখা করেছেন। ভিসি স্যার তাদের অভিযোগগুলো তদন্তের আশ্বাস দিয়েছেন। আরো যেসব সমস্যা হয়েছে তা সমাধানের আশ্বাস দিয়েছেন। এখন কিন্তু একটা প্রক্রিয়া চলছে। সেই অবস্থায় আমি বলেছি সাধারণ শিক্ষার্থীরা যা চাইবে সেটাই আমি নেমে নিব। তারা যদি চায় আমার দায়িত্ব গ্রহণ করা ঠিক হবে।না তাহলে আমি দায়িত্ব নিব না। তাদের…

Read More

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু বৃহস্পতিবার

১৯ মার্চ,২০১৯(বিবিনিউজ) : আসন্ন আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০১৯ এর টিকিট বিক্রি শুরু হবে আগামী ২১ মার্চ (বৃহস্পতিবার) থেকে। আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে উদ্বোধনী ম্যাচে লড়বে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের এই দ্বাদশ আসরের সিডব্লিউসি১৯ ওয়েবসাইট থেকে এ টিকিট কেনা যাবে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, টিকেটের চাহিদা ব্যাপক। বিশ্বকাপের সব ভেন্যু মিলে আসন সংখ্যা ৮ লাখ। এর বিপরীতে ইতোমধ্যে আবেদন জমা পড়েছে ৩০ লাখ। বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ ভারত-পাকিস্তান। আসছে ১৬ জুন ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে হওয়ার কথা ইন্দো-পাক লড়াই। সেখানে আসন সংখ্যা মাত্র ২৫ হাজার। আর আবেদন জমা…

Read More

গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বুধবার নগর ভবনে বৈঠক

১৯ মার্চ ২০১৯ (বিবিনিউজ): গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশন সংক্রান্ত কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে বুধবার। বিকাল ৪টায় নগর ভবনের ব্যাংক ফ্লোর সভাকক্ষে এ বৈঠক হবে। এতে সভাপতিত্ব করবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, পুলিশ কমিশনার, চেয়ারম্যান বিআরটিসি/রাজউক /বিআরটিএ, মহানগরীর বাস মালিক সমিতির নেতৃবৃন্দ ও গণপরিবহন বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়।

Read More

প্রধানমন্ত্রী বাংলা ভাষার বঙ্গবন্ধু’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন

১৮ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ভাষা আন্দোলন এবং বাংলা ভাষার প্রচারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান বিষয়ক একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বাংলা ভাষার বঙ্গবন্ধু’ শিরোনামের গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক, মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এসএম আরিফ-উর- রহমান ও জার্নি পাবলিকেশনের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দকার বজলুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জার্নি পাবলিকেশন থেকে প্রকাশিত গ্রন্থটিতে ভাষা আন্দোলন ও বাংলা ভাষার প্রচারণায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক অবদান সচিত্র তথ্যসহ তুলে ধরা হয়েছে।

Read More

শুদ্ধ সুরে জাতীয় সংগীত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

১৯ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : দেশব্যাপী শুদ্ধ সুরে জাতীয় সংগীত প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালেয়ের ব্যবস্থাপনায় ও শিল্পকলা একাডেমির সার্বিক সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে দ্বিতীয়বারের মতো এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৬ মার্চ চূড়ান্ত পর্যায়ে বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ২টায় চূড়ান্ত পর্বের ফলাফল ঘোষণা ও সমাপনী অনুষ্ঠানে ফলাফল ঘোষণা করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল এনডিসি ও অতিরিক্ত সচিব মো.…

Read More

আইপিএলের প্রস্তুতি ম্যাচে বিধ্বংসী ডেভিড ওয়ার্নার

১৯ মার্চ ২০১৯ (বিবিনিউজ) : বল টেম্পারিং-এর সাথে জড়িত থাকার কারণে এক বছর আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ আছেন অস্ট্রেলিয়া সাবেক সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এই এক বছর ঘরোয়া আসরে অল্প কিছু ম্যাচ খেলেছেন তিনি। তবে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পুরো আসরেই খেলবেন ওয়ার্নার। ইতোমধ্যে তার দল সানরাইজার্স হায়দারাবাদের ক্যাম্পে যোগও দিয়েছেন তিনি। গতরাতে হায়দারাবাদের অনুশীলন ম্যাচ ছিলো। ঐ ম্যাচে নিজের বিধ্বংসী রূপ দেখিয়েছেন ওয়ার্নার। ওপেনার হিসেবে খেলতে নেমে ৪৩ বলে ৬৫ রান করেছেন ওয়ার্নার। এবারের আইপিএলটি ওয়ার্নারের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই আইপিএল দিয়েই আসন্ন বিশ্বকাপের জন্য নিজেকে ঝালিয়ে নিবেন…

Read More

মাশরাফি-সাকিব-মুশফিক ইএসপিএনের বিচারে শীর্ষ ১শ’ ক্রীড়াবিদের তালিকায়

ক্রীড়াঙ্গনের অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনের দৃষ্টিতে ২০১৯ সালের বিশ্বের বিখ্যাত একশ’ ক্রীড়াবিদের তালিকায় আছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, টেস্ট দলপতি সাকিব আল হাসান ও তিন ফরম্যাটের সাবেক দলনেতা মুশফিকুর রহিম। বিশ্ব বিখ্যাত ক্রীড়াবিদের তালিকায় এই প্রথম নিজেদের নাম তুললেন মাশরাফি-সাকিব-মুশফিক। বিশ্বের ৭৮টি দেশের সেরা আটশ’ ক্রীড়াবিদের মধ্যে জরিপ চালিয়ে এ তালিকা করেছে ইএসপিএন। তালিকায় মাত্র ১১ ক্রিকেটার জায়গা পেয়েছেন। যার মধ্যে আট জন ভারতের এবং বাকি তিন জন বাংলাদেশের। অন্য কোন দেশের ক্রিকেটাররা জায়গা পাননি এ তালিকায়। বাংলাদেশের এই তিন জনের লড়াইয়ে এগিয়ে সাকিব। তিনি আছেন ৯০তম স্থানে।…

Read More

টেকনাফে বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত হুন্ডি ব্যবসায়ী নিহত

১৯ মার্চ ২০১৯ (বিবিনিউজ): কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ইয়াসিন আরাফাত আহমদ (২৫) নামের একজন নিহত হয়েছেন। তিনি টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার লামারবাজার এলাকার বাসিন্দা। গতকাল সোমবার গভীররাতে টেকনাফ সদর ইউনয়নের হাবিরছড়ার এলাকায় এ ঘটনা ঘটে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের দাবি, নিহত ইয়াসিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত হুন্ডি ও ইয়াবা ব্যবসায়ী ছিলেন। ওই দুটি তালিকায় তাঁর বাবা আবদুল জলিল ও তাঁর বড় ভাই মোহাম্মদ ইসমাইলের নামও আছে। ইয়াসিনের বিরুদ্ধে হত্যা, মাদকসহ পাঁচটি মামলা আছে। পুলিশ ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা,…

Read More

চালকের শাস্তির দাবিতে রাজধানীর নর্দায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

১৯ মার্চ (বিবিনিউজ) : রাজধানীর নর্দ্দায় যমুনা ফিউচার পার্কের সামনে বাসচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী (২০) নিহত হওয়ার ঘটনায় সড়ক অবরোধ অব্যাহত রেখেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। ঘাতক সুপ্রভাত পরিবহনের রুট পারমিট বাতিল, ঘাতক চালকের শাস্তিসহ ১২ দফা দাবিতে নানা স্লোগান দিচ্ছে তারা। এর আগে সকাল সাড়ে ৭টায় গাজীপুরগামী সুপ্রভাত পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে আবরার নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে ঘটনাস্থলে যান মেয়র। তিনি বাসচালকের শাস্তি নিশ্চিত করা ও নিহত শিক্ষার্থীর নামে সেখানে একটি পদচারী-সেতু নির্মাণের আশ্বাস দেন। তবে মেয়রের এই আশ্বাসে সাড়া দেননি অবরোধকারীরা।…

Read More