সাভারে ১০ টাকা কেজি দরে চাল সরবরাহ শুরু

53884357_1782228108544149_3881253914082803712_nসাভারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র মানুষের মাঝে ১০ টাকা কেজি দরে চাল সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাভারের হেমায়েতপুরে আনুষ্ঠানিকভাবে ১০ টাকার চাল সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
এ সময় ওই এলাকায় প্রায় ১০০০ পরিবারের মাঝে প্রতি পরিবারে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এ সময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। এই সরকারের সময় কোনো মানুষ না খেয়ে থাকবে না। তাই সরকার ১০ টাকা কেজি দরে চাল সরবরাহ করছে।
চাল বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর,ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা,দফতর সম্পাদক টিপু সুলতান, ইউপি সদস্য আলমাসসহ আরো অনেকে।

Related posts

Leave a Comment