এফ আর টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনায় তাসভির ও ফারুক ৭ দিনের রিমান্ডে

৩১ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ভবনের বর্ধিত অংশের মালিক তাসভির উল ইসলাম ও ভবনের জমির মালিক প্রকৌশলী এস এম এইচ আই ফারুককে জিজ্ঞাসাবাদ করার জন্য সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার দুপুরে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ডিবি পুলিশের পরিদর্শক জালাল উদ্দিন অভিযুক্তদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী উভয় পক্ষের শুনানি শেষে তাসভির উল ইসলাম ও এস এম এইচ আই ফারুকের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ ও আদালত সুত্রে…

Read More

মেসির ২-০ গোলে জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা

৩১ মার্চ ২০১৯ (বিবিনিউজ) : দ্বিতীয়ার্ধে লিওনেল মেসির দুই গোলে লা লিগায় শনিবার এস্পানেয়লের বিপক্ষে ২-০ গোলে জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। দুই গোলের একটি আবার ছিল মেসির ট্রেডমার্ক ফ্রি-কিকে। ক্যাম্প ন্যুতে সফরকারী এস্পানেয়ল নগর প্রতিদ্বন্দ্বীদের কঠিন লড়াইয়ে ফেলেছিল। কিন্তু প্রায় ১৯ গজ দূর থেকে মেসির ফ্রি-কিক ধরার সাধ্য ছিলনা এস্পানেয়লের খেলোয়াড়দের। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা এ্যাথলেটিকো মাদ্রিদের থেকে ১০ পয়েন্টের সুষ্পষ্ট ব্যবধানে এগিয়ে গেল বার্সেলোনা। দিনের আরেক ম্যাচে এ্যাথলেটিকো ৪-০ গোলে আলাভেসকে পরাজিত করেছে। বার্সেলোনার হয়ে শেষ চারটি ম্যাচে কালকের দু’গোলসহ মেসি আট গোল করেছেন। লা লিগায়…

Read More

জাতির পিতার জন্মশতবার্ষিকীর আগেই সরকার বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনতে কাজ করছে : পররাষ্ট্রমন্ত্রী

৩১ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আগেই সরকার বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনতে চায়। পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক বিশেষ বৃত্তি প্রদান অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদের ডীন অধ্যাপক ড. রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশেষ অতিথির বক্তব্য দেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ‘সিক্রেট ডকুমেন্টস্ অব ইনটিলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব…

Read More

এফ আর টাওয়ার ঝুঁকিপূর্ণ, ব্যবহারের উপযোগী নয় বলে জানিয়েছেন বুয়েটের বিশেষজ্ঞ দল

৩১ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : রাজধানীর বনানীতে অগ্নিদুর্ঘটনা কবলিত ২৩ তলা ভবন এফ আর টাওয়ার দুর্ঘটনার ৪ দিনের মাথায় হঠাৎ সামান্য হেলে পড়েছে। ভবনের ভেতরে বিভিন্ন তলা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই ভবনটি এখন থেকে ঝুঁকিপূর্ণ এবং সেটি আর ব্যবহারের উপযোগী নয় বলে জানিয়েছেন বুয়েটের বিশেষজ্ঞ দল। আজ সকালে এফ আর টাওয়ার পরিদর্শন শেষে বুয়েট ও রাজউকের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটির সদস্য বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। বুয়েটের তদন্ত কমিটি আগামী দুই থেকে তিন দিনের মধ্যে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দেবে।…

Read More

আফগান ভাইস প্রেসিডেন্ট আবারও বেঁচে গেলেন

৩১ মার্চ ২০১৯(বিবিনিউজ):আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট জেনারেল আবদুল রশিদ দোস্তামের ওপর ফের হামলা হয়েছে। এই নিয়ে দ্বিতীয়বারের মতো মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরলেন তিনি। ঘাতকেরা গতকাল শনিবার বিকেলে তাঁর ওপর অতর্কিতে হামলা চালায়। তবে অক্ষত অবস্থায় তিনি সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন। এই হামলায় তাঁর একজন দেহরক্ষী নিহত ও দুজন আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, তালেবান এই হামলার দায় স্বীকার করেছে। আফগানিস্তানের উত্তরাঞ্চলের বালখ প্রদেশ থেকে জাওজান প্রদেশে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। দোস্তামের রাজনৈতিক দলের মুখপাত্র জানিয়েছেন, এমন হামলার আশঙ্কা আগে থেকেই আঁচ করা হয়েছিল। কিন্তু…

Read More

ইংলিশ প্রিমিয়ার লিগে গোল করে এক অনন্য রেকর্ড করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো

৩১ মার্চ ,২০১৯(বিবিনিউজ):ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল ফুলহামের বিপক্ষে গোল করে এক অনন্য রেকর্ড করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। ছাড়িয়েছেন আর্সেনালের কিংবদন্তি ফরাসি স্ট্রাইকার থিয়েরি অঁরিকে। আর্সেনালের ফরাসি স্ট্রাইকার থিয়েরি অঁরিকে তর্কযোগ্যভাবে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা বিদেশি খেলোয়াড় মানা হয়। মানা হবে নাই-বা কেন? আর্সেনালের সর্বশেষ সোনালি সময় এসেছিল তো তাঁরই হাত ধরে। গোল করা বা করানো—দুই দিকেই অঁরি ছিলেন পটু। এখন যদি বলা হয় যে অঁরির মতো সাবেক কেউ না, বরং প্রিমিয়ার লিগের সেরা বিদেশি তারকা খেলছেন এখনো। কেমন লাগবে? পরিসংখ্যান কিন্তু সেটাই বলছে। ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো…

Read More

নেত্রকোনার কলমাকান্দায় ৬ বছরের শিশু ধর্ষণের মামলা কিশোরের বিরুদ্ধে

৩১ মার্চ ২০১৯(বিবিনিউজ):নেত্রকোনার কলমাকান্দায় ৬ বছর বয়সী প্রথম শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। শনিবার রাতে শিশুটির মা বাদী হয়ে এক কিশোরের নামে কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ১৬ বছর বয়সী ওই কিশোরের বাড়ি একই উপজেলায়। বর্তমানে সে গাজীপুর এলাকায় তার পরিবারের সঙ্গে থাকে। পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, ওই কিশোর সম্প্রতি তার এক আত্মীয়ের মৃত্যুতে পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে আসে। গত সোমবার দুপুরে শিশুটিকে ধর্ষণ করে ওই কিশোর। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীরা এগিয়ে গেলে কিশোর পালিয়ে যায়। পরে মেয়েটিকে উদ্ধার…

Read More

শেষ হল চতুর্থ ধাপে ১০৭টি উপজেলা পরিষদে ভোট গ্রহন

৩১ মার্চ ২০১৯(বিবিনিউজ): পটুয়াখালী সদর উপজেলা নির্বাচনে মাদারবুনিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইভিএমে ভোট দিচ্ছেন নারী ভোটার। পটুয়াখালী সদর উপজেলা নির্বাচনে মাদারবুনিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইভিএমে ভোট দিচ্ছেন নারী ভোটার। উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ দফার ভোট গ্রহণের দিনেও ভোটারের খরা গেল না। আজ রোববার বেলা চারটায় শেষ হয়েছে ভোট গ্রহণ। দিনভর বেশির ভাগ কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল বেশ কম। সকাল আটটা থেকে শুরু হওয়া আজকের ভোটে কেন্দ্র দখল, জাল ভোট, গোলাগুলির ঘটনা ঘটেছে। গোলযোগের কারণে কুমিল্লার তিতাস উপজেলার ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। বিভিন্ন জায়গায়…

Read More

মাছের বংশ ধ্বংসকারী অবৈধজালের উৎসমূল নির্মূলের আহ্বান

৩১ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : মৎস্য খাতের উন্নয়ন ত্বরান্বিতে মাছের বংশ ধ্বংসকারী অবৈধজালের উৎসমূল নির্মূলের আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। তিনি বলেন, ‘মাছের বংশ ধ্বংসকারী অবৈধ জাল ধ্বংস করতে না পারলে থাইল্যান্ড ও মায়ানমারের মতন আমাদের দেশীয় মাছও আর খুঁজে পাওয়া যাবে না।’ আজ রোববার উত্তরায় ৯তলা বিশিষ্ট মৎস্যভবন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। নামফলক উন্মোচনের পর ভবনটির সম্মেলন কক্ষে এক উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৫ কাঠা জমিতে নির্মিত এই ভবনে ঢাকা বিভাগীয় মৎস্য অফিস এবং ঢাকা জেলা মৎস্য অফিসের…

Read More

ইসরাইলি সৈন্যদের গুলিতে গাজায় চার জন নিহত

৩১ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : গাজা সীমান্তে বিক্ষোভরত জনতার ওপর ইসরাইলি সৈন্যদের গুলিতে চার জন নিহত হয়েছে। বিক্ষোভের কয়েকঘন্টা পর গাজা ভূখন্ড থেকে ইসলাইলে পাঁচটি রকেট হামলা চালানো হলে ইসরাইল পাল্টা ট্যাঙ্ক হামলা চালায়। ইসরাইলি সৈন্য ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এই রকেট হামলা ও পাল্টা ট্যাঙ্ক হামলায় কেউ হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, ইসরাইলি ট্যাংকগুলো গাজার মধ্যাঞ্চলে ও গাজা সিটির পূর্বাঞ্চলে হামাসের পোস্ট লক্ষ্য করে হামলা চালায়। খবর বার্তা সংস্থা এএফপি’র। এক বছর আগে গাজা ও ইসরাইল সীমান্তে রক্তক্ষয়ী বিক্ষোভ ও সংঘর্ষ হয়। গাজার হাজার হাজার বাসিন্দা দিবসটি উপলক্ষে সীমান্তে জড়ো হয়।…

Read More