৩১ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রীর দাদা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবা মরহুম শেখ লুৎফর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে শনিবার বাদ মাগরিব এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মাহফিলে অংশগ্রহণ করেন। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ তন্ময় এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন ও বঙ্গবন্ধু পরিবারের আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষীগণ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্রাস্টের ট্রাস্টিগণ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা মাহফিলে উপস্থিত ছিলেন। মাহফিলে মরহুম শেখ লুৎফর রহমান…
Read MoreMonth: March 2019
রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে গ্রিনলাইন পরিবহনের বাস চাপায় পা হারানো রাসেলকে ৫০ লাখ টাকা দেয়ার নির্দেশ বহাল
৩১ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে গ্রিনলাইন পরিবহনের একটি বাসের চাপায় পা হারানো রাসেল সরকারকে ৫০ লাখ টাকা দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে গ্রিনলাইন পরিবহনের আবেদন খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ আজ এ আদেশ দেয়। গত বছর ২৮ এপ্রিল রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারে গ্রিনলাইন পরিবহনের বাস চাপায় পা হারান প্রাইভেটকার চালক রাসেল সরকার। পরে গত বছরের ১৪ মে ক্ষতিপূরণ চেয়ে সাবেক সংসদ সদস্য ও আইনজীবী উম্মে কুলসুম হাইকোর্টে একটি রিট আবেদন…
Read Moreইউক্রেনের প্রথম দফা প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু
৩১ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : ইউক্রেনের প্রথম দফা প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। কিয়েভের স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গ্রহণের জন্য ভোটকেন্দ্র খুলে দেয়া হয়। ভোটকেন্দ্র থেকে বার্তা সংস্থা এএফপি’র একজন প্রতিনিধি একথা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। জরিপ অনুযায়ী, কৌতুকশিল্পী ভোলোদিমির জেলেনস্কি সর্বোচ্চ ভোট পেতে যাচ্ছেন বলে ধারণা পাওয়া যাচ্ছে। স্থানীয় সময় রাত ৮টায় এই প্রথম দফা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হবে। এর কয়েক ঘন্টা পর আংশিক ফলাফল প্রকাশিত হবে।
Read Moreস্বাধীনতা দিবস কারাতে প্রতিযোগিতায় সেনাবাহিনী ও বিকেএসপি চ্যাম্পিয়ন
৩১ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত দুই দিনব্যাপী স্বাধীনতা দিবস কারাতে প্রতিযোগিতা-২০১৯ শনিবার শেষ হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে আয়োজিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও বিকেএসপি। সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনী পেয়েছে ১৪টি স্বর্ণ ও ২টি রৌপ্যসহ মোট ১৬টি পদক। রানার্স আপ বিজিবি পেয়েছে ২টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জসহ মোট ১১টি পদক। জুনিয়র বিভাগে বিকেএসপি ৮টি স্বর্ণ ও ৪টি রৌপ্যসহ মোট ১২টি পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়। এ বিভাগে ৮টি স্বর্ণ ও ৩টি রৌপ্যসহ মোট ১১টি পদক জিতে রানার্স আপ হয়েছে বাংলাদেশ ইয়াং কিং…
Read Moreভবিষ্যতে বাংলাদেশের শিক্ষার্থীরা বইয়ের বোঝার বদলে আইপ্যাড নিয়ে স্কুলে যাবে: পররাষ্ট্রমন্ত্রী
৩১ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আশা প্রকাশ করে বলেছেন, ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষার্থীরা বইয়ের বোঝার বদলে একটি করে আইপ্যাড নিয়ে স্কুলে যাবে। শনিবার সিলেটে একাধিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। এসব অনুষ্ঠানে বক্তৃতায় ড. মোমেন বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানব সম্পদ। আমরা খুব ভাগ্যবান যে, ৪৯ ভাগ জনগণ ২৫ বছরের নিচে যারা কর্মক্ষম। এই বিপুল সংখ্যক জনগণকে উন্নত প্রশিক্ষণ ও গুণগত শিক্ষার মাধ্যমে সত্যিকারের সম্পদ হিসেবে গড়ে তুলতে আমরা প্রযুক্তির ওপর গুরুত্ব দিচ্ছি। তিনি বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্মকে প্রতিযোগিতাময় বিশ্বে নিজেদের…
Read Moreরাজধানীতে সংঘঠিত অগ্নিকান্ডের সঙ্গে কারো সম্পৃক্ততা বা ব্যর্থতা থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে
৩১ মার্চ, ২০১৯ (বিবিনিউজ): আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, এমপি বলেছেন, রাজধানীতে সংঘঠিত অগ্নিকান্ডগুলোর সঙ্গে কারো সম্পৃক্ততা বা ব্যর্থতা থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, ‘এই ভয়াবহ অগ্নিকান্ডগুলো নাশকতামূলক কিনা, তা নিয়ে মানুষের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে। তাই, এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ মাহবুব-উল আলম হানিফ আজ দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন। এসময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী,…
Read Moreবনানীর এফ আর টাওয়ারে অগ্নিকান্ডের সূত্রপাত ৮ম তলা থেকে
৩১ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকান্ডের সূত্রপাত ৮ম তলা থেকে বলে ধারণা ব্যক্ত করেছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। আজ সকাল সাড়ে ১০ টায় মন্ত্রণালয়ের ৯ সদস্যের তদন্ত কমিটি দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর ১২টায় পার্শ্ববর্তী সফুরা টাওয়ারে বনানী থানার অস্থায়ী কন্ট্রোলরুমে ব্রিফিংকালে কমিটির প্রধান মন্ত্রণালয়টির অতিরিক্ত সচিব ফয়জুর রহমান এ কথা জানান। ঘটনাস্থলে তদন্ত কমিটি তদন্তকালে বিভিন্ন ব্যক্তির বক্তব্য শোনেন। বিফ্রিংয়ে তিনি জানান, ২৩ তলা ভবনের ৮ম তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। কমিটি প্রধান বলেন, আমরা পুরো ভবন…
Read Moreবাজার সম্প্রসারণের শিল্পের বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ জাতীয় শিল্প মেলা উদ্বোধনকালে প্রধানমন্ত্রী
৩১ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সার্বিক উন্নয়নের জন্য শিল্পের বহুমুখীকরণের ওপর গুরুত্ব আরোপ করে দেশ-বিদেশে বাজার সৃষ্টির জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের শিল্পকে বহুমুখী করতে হবে। শিল্পোক্তাদের নতুন নতুন প্রযুক্তি এবং উদ্ভাবনী চিন্তা নিয়ে দেশে এবং বিদেশে বাজার সৃষ্টি করতে হবে।’ শেখ হাসিনা আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশে প্রথমবারের মত আয়োজিত সপ্তাহব্যাপী ‘জাতীয় শিল্প মেলা-২০১৯’ এর উদ্বোধনকালে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমাদের শিল্প উদ্যোক্তাদেরও এখন চিন্তা করতে হবে নতুনভাবে নতুন প্রযুক্তি ব্যবহার করে আমরা কিভাবে শিল্পায়ন ঘটাতে পারি। দেশের জনগণকে…
Read Moreমসজিদে হামলার পর সরাসরি ভিডিও সম্প্রচারের নিয়ম কঠিন করছে ফেসবুক
৩০ মার্চ, ২০১৯ (বিবিনিউজ): ফেসবুক শুক্রবার বলেছে, তারা এ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি ভিডিও সম্প্রচারের নিয়ম কঠিন করছে। অতি সহজে ফেসবুক ব্যবহার করে নিউজিল্যান্ডের দু’টি মসজিদে ভয়াবহ হামলার ঘটনা সম্প্রচার করায় তারা এমন পদক্ষেপ নিচ্ছে। খবর এএফপি’র। ক্রাইস্টচার্চের ওই দুই মসজিদে হামলায় ৫০ জন নিহত হয়। অস্ট্রেলীয় বংশোদ্ভূত এক শ্বেতাঙ্গ চরমপন্থী মুসল্লিদের ওপর এ বর্বর হামলা চালায়। অনলাইনে দেয়া এক পোস্টে প্রধান অপারেটিং কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ বলেন, অনেকে যথার্থভাবে প্রশ্ন তুলেছেন যে হামলার এমন ভয়ঙ্কর ভিডিও প্রচারে কিভাবে ফেসবুকের মতো অনলাইন প্লাটফর্মগুলো অতি সহজে ব্যবহার করতে পারে। তিনি আরো বলেন,…
Read Moreএকুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত সংগীতশিল্পী খুরশিদ আলমকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় প্রেরণ
৩০ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত সংগীতশিল্পী খুরশিদ আলমকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো হয়েছে। তবে চিকৎসকরা জানিয়েছেন তিনি এখন শংকামুক্ত। ইতোপূর্বে চিকিৎসাধীন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকগণ জানান, গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে বগুড়া শহরের চারমাথা এলাকায় তাকে বহন করা প্রাইভেট কার ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনি আহত হন। বগুড়া শহর থেকে ঢাকা-রংপুর মহাসড়ক দিয়ে তিনি শহর থেকে পাঁচ কিলোমিটার দূরবর্তী মম- ইন-হোটেলে ফিরছিলেন। পুলিশ জানায়, যে প্রাইভেট কারে শিল্পী ছিলেন তা পুরোপুরি দুমড়ে-মুচরে গেছে।…
Read More