বঙ্গবন্ধুর অর্থনৈতিক দর্শনের আলোকে সরকার দেশে শিল্পায়নের ধারাকে এগিয়ে নিতে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে : রাষ্ট্রপতি

৩০ মার্চ ২০১৯ (বিবিনিউজ) : রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, বঙ্গবন্ধুর অর্থনৈতিক দর্শনের আলোকে সরকার দেশে শিল্পায়নের ধারাকে এগিয়ে নিতে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। আগামীকাল ৩১ মার্চ ‘জাতীয় শিল্পমেলা ২০১৯’ উপলক্ষে আজ এক বাণীতে এ কথা বলেন। শিল্প মন্ত্রণালয় প্রথমবারের মতো ‘জাতীয় শিল্পমেলা ২০১৯’ আয়োজন করছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন। এ সৃজনশীল উদ্যোগের সাথে সম্পৃক্ত সবাইকে তিনি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। রাষ্ট্রপতি বলেন, অর্থনৈতিক সমৃদ্ধির জন্য টেকসই ও পরিবেশবান্ধব শিল্পখাত খুবই জরুরি। শিল্পোন্নত দেশগুলো গুণগত শিল্পায়নের ধারা জোরদার করে ইতোমধ্যে আর্থসামাজিক অগ্রগতির কাক্সিক্ষত গন্তব্যে পৌঁছে যেতে সক্ষম হয়েছে।…

Read More

তাইজুলের অলরাউন্ড নৈপুণ্যে হ্যাট্টিক জয় শেখ জামালের

৩০ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : তাইজুল ইসলামের অলরাউন্ড নৈপুণ্যে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে হ্যাট্টিক জয়ের স্বাদ পেলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শুক্রবার সপ্তম রাউন্ডের ম্যাচে শেখ জামাল ৫ উইকেটে হারায় খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে। এই জয়ে ৭ খেলায় ৪ জয় ও ৩ হারে ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শেখ জামাল। সমানসংখ্যক ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের এগারতম স্থানে খেলাঘর। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেয় শেখ জামাল। ব্যাট হাতে নেমে ৭৩ রানেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে খেলাঘর। এরমাঝেও লড়াই করেছেন ওপেনার অমিত মজুমদার।…

Read More

ওয়ার্নার ম্যাচ জয়ী পারফরমেন্স দিয়ে নিষেধাজ্ঞার ইতি টানলেন

৩০ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : ম্যাচ জয়ী পারফরমেন্স দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের এক বছরের নিষেধাজ্ঞার ইতি টানলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) গত রাতে রাজস্থান রয়্যালসের বড় সংগ্রহের বিপক্ষে সানরাইজার্স হায়দারাবাদের জয় পেতে দারুণ ভূমিকা রেখেছে ওয়ার্নারের ৬৯ রান। গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে কেপ টাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারীতে জড়িত থাকার দায়ে তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও তার সহ-অধিনায়ক ওয়ার্নারকে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া(সিএ)। ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের মাত্র দুই মাস আগে ওয়ার্নার আবারো প্রমান করলেন টপ অর্ডারে তিনি এখনো কার্যকর, কোন কিছুই…

Read More

১০ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রোনাল্ডোর খেলা নিয়ে সংশয়

৩০ মার্চ ২০১৯ (বিবিনিউজ) : আগামী ১০ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আয়াক্সের বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জুভেন্টাসের কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি। পাঁচবারের ইউরোপীয়ান কাপ জয়ী রোনাল্ডো সোমবার সার্বিয়ার বিপক্ষে পর্তুগালের ম্যাচে উরুর সমস্যা নিয়ে ৩১ মিনিটে মাঠ ত্যাগ করেন। আলেগ্রি বলেছেন, ‘সে ইতোমধ্যেই হালকা হাঁটাচলা শুরু করেছে। কিন্তু পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত অনুশীলনে ফিরতে পারবে না। সে কারণেই আয়াক্সের বিপক্ষে তার খেলা নিয়ে শঙ্কা থেকেই যায়, আমরাও কোন ঝুঁকি নিতে চাচ্ছি না। আমাদের এ ব্যপারে দারুণ সাবধান হতে হবে। কারণ আমরা এখন মৌসুমের…

Read More

টেকনাফে রোহিঙ্গার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার

৩০ মার্চ ,২০১৯(বিবিনিউজ): কক্সবাজারের টেকনাফে মোহাম্মদ রফিক ওরফে সোনা মিয়া (২৪) নামে এক ব্যক্তির গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের উত্তর জালিয়াপাড়ার সোলতান আহমদের ছেলে। তিনি মিয়ানমারের পুরোনো রোহিঙ্গা নাগরিক। তবে দীর্ঘ ১০-১২ বছর ধরে শাহপরীর দ্বীপ উত্তর জালিয়াপাড়ার বেড়িবাঁধের ওপর পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। আজ শনিবার সকাল নয়টার দিকে পুলিশ শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া ঝাউবাগান থেকে রফিকের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশটি উদ্ধার করেছে। তথ্যটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জামশেদ। রফিকের স্ত্রী দিলদার বেগমের দাবি,…

Read More

এবার গুলশানের ডেলটা টাওয়ারে আগুন

৩০ মার্চ ২০১৯ (বিবিনিউজ):রাজধানীর গুলশান-১ নম্বর এলাকার ডিএনসিসি মার্কেটের আগুনের রেশ না কাটতেই আবারও গুলশান-২ নম্বরে একটি ভবনে আগুন লাগে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিভে গেছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস সদরদপ্তরের দায়িত্বরত অপারেটর পারভীন দৈনিক আমাদের সময় অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গুলশান-২ এর লাইফ ইন্সুরেন্স ভবন ডেলটা টাওয়ারে আগুন লাগার খবর পেয়ে ৩ টা ৫৫ মিনিটে আমাদের ২টি ইউনিট রওনা হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই আগুন নিভে গেছে বলে জানানো হয়। তাই ফায়ার সার্ভিসের কোনো ইউনিটকে আর ঘটনাস্থলে যেতে হয়নি। তবে আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু…

Read More

এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় বনানী থানায় মামলা

৩০ মার্চ, ২০১৯ (বিবিনিউজ):এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় বনানী থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো.আছাদুজ্জামান মিয়া। শনিবার রাজধানীর চকবাজার মোড়ে ওয়ানওয়ে ট্রাফিক সিস্টেম ও মাদক বিরোধী সমাবেশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের কেউ মামলা না করলেও রাষ্ট্রপক্ষ থেকে পুলিশ বাদি হয়ে মামলা করেছে। গত বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে বনানীর ১৭ নম্বর রোডের ওই ভবনটির ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। এ ঘটনায় নিহত হন ২৫ জন।

Read More

রোববার অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সভা

৩০ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর এক সভা আগামীকাল রোববার সকাল সাড়ে দশটায় রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Read More

নিয়মবহির্ভূত ভবন চিহ্নিত করে প্রয়োজনে এসব ভবন সিলগালা করে দেওয়া হবে : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

৩০ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : রাজধানীতে যেসব ভবন বিল্ডিংকোড না মেনে নিয়মবহির্ভূত তৈরি হয়েছে, তা ১৫ দিনের মধ্যে চিহ্নিত করা হবে। প্রয়োজনে এসব ভবন সিলগালা করে দেওয়া হবে। গৃহায়ণও গণপূর্তমন্ত্রী শ.ম রেজাউল করিম আজ রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মার্কেটের কাঁচাবাজারে আগুন লাগার ঘটনাস্থল পরিদর্শনে এসে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন। তিনি বলেন, আগামীকাল রোববার ৩১ মার্চ থেকে ১৫ দিনের জন্য রাজধানীর এসব ভবনগুলোর ত্রুটি অনুসন্ধানে অভিযানে চলবে। এসব ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকলে বা অপরিকল্পিতভাবে নির্মিত ভবন হলে তা সিলগালা করে দেওয়া হবে। মন্ত্রী বলেন,…

Read More

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবন বা স্থাপনা নির্মাণে যথাযথভাবে বিল্ডিং কোড মেনে চলার আহ্বান

৩০ মার্চ ২০১৯ (বিবিনিউজ) : সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত অগ্নি দুর্ঘটনার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবন বা স্থাপনা নির্মাণে যথাযথভাবে বিল্ডিং কোড মেনে চলার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শুক্রবার বিকেলে তাঁর সরকারী বাসভবন গণভবণে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর এক সভার সভাপতিত্বকালে বলেন, ‘অগ্নি-দুর্ঘটনাসহ বিভিন্ন দুর্ঘটনা এড়াতে ভবন মালিক ও ব্যবহারকারীদের সার্বিক নিরাপত্তার বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।’ তিনি এ ক্ষেত্রে জনগণের জান-মালের সার্বিক নিরাপত্তা বিধানে সরকারি সংস্থাসমূহের কঠোর নজরদারি বাড়ানোর ওপরও বিশেষ গুরুত্ব আরোপ করে বলেন, ‘এক্ষেত্রে জনসচেতনতা সৃষ্টিতে বিশেষ জোর দিতে হবে।’…

Read More