অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকলেই ব্যবস্থা নেয়া হবে

৩০ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, রাজধানীর কোন ব্যবসা প্রতিষ্ঠান ও শপিং সেন্টারে অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকলে সংশ্লিষ্ট মালিক এবং দোকান মালিক সমিতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেটের অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শনে তিনি এ কথা বলেন। ভবন ও দোকান মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, যেকোন সংকট মোকাবেলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ডিএনসিসি মার্কেটটিতে আগেও আগুন নেভানোর কোন ব্যবস্থা ছিল না এখনও নেই। এটি ঝুঁকিপূর্ণ। আগামী ১০ দিনের মধ্যে পুড়ে যাওয়া এই মার্কেটের সংস্কার কাজ…

Read More

গুলশানের ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজারের লাগা আগুন নিয়ন্ত্রণে

৩০ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজারের লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট এবং নৌবাহিনীর সদস্যরা এ আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সূত্র জানায়,আগুন নিয়ন্ত্রণে প্রথমে তাদের ১১টি ইউনিট ভোর পাঁচটা ৫৫ তে পৌছে কাজ শুরু করে। পরে আরও ইউনিট এসে যোগ দেয়। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ সাংবাদিকদের জানান,ফায়ার ফাইটাররা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছে। এর আগেও এই মার্কেটে অগ্নিকান্ডের…

Read More

পাসপোর্ট এর ক্ষেত্রে কোন ধরনের দুর্নীতির সুযোগ থাকবে না:পররাষ্ট্রমন্ত্রী

সাভার,২৮মার্চ,২৯১৯(বিবিনিউজ):পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুলল মোমেন বলেছেন, আগামী জুন মাস থেকে সরকার ইলেকট্রনিক পাসপোর্ট দেয়া শুরু করবে। এতে পাসপোর্ট এর ক্ষেত্রে কোন ধরনের দুর্নীতির সুযোগ থাকবে না। জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত ‘মুক্তিসংগ্রাম সাংস্কৃতিক উৎসব’ এর আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। মন্ত্রী আরো বলেন, ভাসানচরে সরকার ১ লাখ ২৩ হাজার রোহিঙ্গা পরিবারের থাকার ব্যবস্থা করেছে সরকার। তবে জোর করে তাদেরকে ঐখানে কোন রোহিঙ্গাকে স্থানান্তর করা হবে না। মন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, মাসখানেক পর যখন ঝড়-বাদলের মৌসুম শুরু হবে তখন ভূমিধসে অনেক রোহিঙ্গা মারা…

Read More

প্রধান নির্বাচন কমিনার বলেন ভবিষ্যতেও ভোট সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ হবে

২৮ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : প্রধান নির্বাচন কমিনার কে.এম নুরুল হুদা বলেছেন, অতীতে ভোট যেভাবে সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষভাবে হয়েছে ভবিষ্যতেও ভোট সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ হবে। তিনি আজ বৃহস্পতিবার বিকেলে ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল এ উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করাতে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম। আগে ভোট বাক্স ছিনতাই, ব্যালট পেপার ছিনতাই যা নিয়মিত ঘটনা ছিল। ইভিএম পদ্ধতিতে এ জাতীয় কোন অনিয়মের সম্ভাবনা নেই। তিনি জানান, ইভিএম ভোটে প্রতিটি কেন্দ্রে ২ জন করে সেনা সদস্য উপস্থিত থাকবে। ইভিএম…

Read More

অগ্নিকাণ্ড থেকে সবাইকে রক্ষা করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া :রুবেল

২৮ মার্চ ,২০১৯(বিবিনিউজ): রাজধানীর বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে সবাইকে রক্ষা করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া চেয়েছেন ক্রিকেটার রুবেল হোসেন। আজ বৃহস্পতিবার দুপুর ২টা ১২ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে একটি স্ট্যাটাস দেন জাতীয় দলের পেসার। রুবেল লিখেছেন, ঢাকা বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড। আটকা পড়েছে অনেক মানুষ। হে মহান আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো। আমিন। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে এফআর টাওয়ারের ৯ তলায় আগুন লাগে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত একজন নিহত ও বেশ কয়েকজন হতাহতের কথা জানা গেছে।…

Read More

বনানীতে অগ্নিকাণ্ডের ঘটনা সার্বক্ষণিক মনিটরিং করে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী

২৮ মার্চ ,২০১৯(বিবিনিউজ): রাজধানীর বনানীতে অগ্নিকাণ্ডের ঘটনা সার্বক্ষণিক মনিটরিং করে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ কথা জানান। তথ্যমন্ত্রী বলেন, ‘বনানীতে অগ্নিকাণ্ডের ঘটনা সার্বক্ষনিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি স্বয়ং অগ্নিকাণ্ডের ঘটনা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। বনানীর বহুতল ভবন এফ আর টাওয়ারে ভয়াবহ আগুন লাগার ঘটনায় এ পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আগুনে কমপক্ষে ২৮ জন আহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ। এর মধ্যে একজন শ্রীলঙ্কার নাগরিক। নিহতরা…

Read More

হাসপাতালগুলোকে জরুরি সেবার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

২৮ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনায় আহতদের জরুরি চিকিৎসাসেবা দেয়ার জন্য রাজধানীর সকল সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘অগ্নিকান্ডের ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা সেবা দিতে রাজধানীর সকল সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। সব খরচ সরকার বহন করবে।’ ঢামেকের বার্ন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া এ ঘটনায় হাসপাতাল সেবার মূল কাজ করতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি। স্বাস্থ্য…

Read More

গুয়েতেমালায় পশ্চিমাঞ্চলীয় একটি শহরে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন নিহত

২৮ মার্চ, ২০১৯ (বিবিনিউজ): গুয়েতেমালার পশ্চিমাঞ্চলীয় একটি শহরে বুধবার সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। মহাসড়কে একটি ট্রাকের সাথে ধাক্কা খেলে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার কর্মীরা একথা জানায়। খবর এএফপি’র। দমকল বিভাগের মুখপাত্র সেসিরিও চাকেজ সাংবাদিকদের বলেন, ‘দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে।’

Read More

বনানীর এফ আর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২২ টি ইউনিট

ঢাকা, ২৮ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস, সেনা, নৌ ও বিমান বাহিনীর তৎপরতায় ওই ভবন থেকে এ পর্যন্ত অর্ধশতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুনে ৬ জন নিহতের খবর পাওয়া গেছে। এই অগ্নিকান্ডের ঘটনায় আহতদের মধ্যে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাসেল সিকদার বলেন, আহতদের মধ্যে এই পর্যন্ত কুর্মিটেলা হাসপাতালে ৩৪ জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৫জনকে ভর্তি করা হয়েছে। বাকিদের পঙ্গু, ইউনাইটেট, শিকদার ও সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়। তিনি আরো জানান, আজ বৃহস্পতিবার দুপুর…

Read More

ইত্যাদি ৩০ বছরে পদার্পন

২৮ মার্চ, ২০১৯(বিবিনিউজ): ২০০১ সালের মার্চে প্রচারিত ‘ইত্যাদি’তে একটি দেশাত্মবোধক গানের দৃশ্যে হানিফ সংকেতের সঙ্গে কুমার বিশ্বজিৎ ও আইয়ুব বাচ্চু। ১৯৯৩ সালের ‘ইত্যাদি’তে প্রয়াত এম আর আখতার মুকুল ও হানিফ সংকেত। ১৯৯০ সালের ‘ইত্যাদি’র একটি পর্বে সুরকার সত্য সাহা ও ভাষাসৈনিক আবদুল লতিফ। ১৯৯৭ সালে আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ান হওয়ার আনন্দে ক্রিকেট নিয়ে গান নির্মাণ করেন হানিফ সংকেত। এটি প্রচারিত হয় ১৯৯৭ সালের ২৯ মে। মে।দেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির বয়স হচ্ছে ৩০। এই ৩০ বছরে মানুষের মনে এখনো ইত্যাদির জায়গা আছে আগের মতো। বিষয়বৈচিত্র্য আর বিনোদন, দুটোই হাত ধরাধরি…

Read More