বাছাইপর্বে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ

২৮ মার্চ ২০১৯(বিবিনিউজ):বাছাইপর্বে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইপর্বে দক্ষিণ এশিয়া থেকে একমাত্র জয় পেয়েছে বাংলাদেশ। এ ছাড়া গ্রুপের অন্য দুই ম্যাচে স্বাগতিক বাহরাইন ও ফিলিস্তিনের বিপক্ষে টানা দুই ম্যাচে ১-০ গোলে হারলেও যুবাদের লড়াইয়ের প্রশংসা করতেই হয়। এএফসি অনূর্ধ্ব–২৩ বাছাইপর্ব যেন দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য মৃত্যুকূপ। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নেমে হজম করতে হয় ভূরি ভূরি গোল। সদ্য সমাপ্ত বাছাইপর্বেও ফুটে উঠেছে তা। দক্ষিণ এশিয়া থেকে বাছাইপর্বে অংশগ্রহণ করেছিল বাংলাদেশ, ভারত, নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কা। চূড়ান্ত পর্বের টিকিট অর্জন তো দূরের কথা, শুধু একটি ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। জয়টাও…

Read More

পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সরকার নানা উদ্যোগ নিয়েছে সাসক’এ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান

২৮ মার্চ ২০১৯, শেখ এ কে আজাদ,সাভার : পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সরকার নানা উদ্যোগ নিয়েছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। বুধবার দুপুরে সাভার সরকারী কলেজে’র এইচ এস এসি প্রায় ১২শ’ পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন বিএনপি নেতাদের অনৈকের কারনে বিএনপি যেকোন সময় ভেঙ্গে যাবে। বিএনপি উপজেলা নির্বাচনে না এসে অনেক ভুল করেছে তার খেসারত নেতারা দিচ্ছেন বিএনপিহ নেত্রী বেগম খালেদা জিয়া এতিমের টাকা চুরি করে খাওয়ার অভিযোগে আদালত…

Read More

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উদ্বিগ্ন স্বজনদের ভিড়

২৮ মার্চ ,২০১৯(বিবিনিউজ) : ঢাকা মেডিকেলের সামনে দাঁড়িয়ে আছেন স্বজনেরা। বনানীর এফআর টাওয়ারের আগুন লাগার ঘটনার পর ওই ভবনে নানা কাজে থাকা ব্যক্তিদের স্বজনেরা ভিড় জমিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বেলা সাড়ে তিনটা পর্যন্ত এই হাসপাতালে আহত হয়ে এসেছেন একজন। তিনি শ্রীলঙ্কার নাগরিক ইন্ডিকা মারসিলিন (৪৬)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, ইন্ডিকা মারসিলিনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি হাতে আঘাত পেয়েছেন। তবে আঘাত গুরুতর নয়। তিনি দোতলা থেকে লাফ দিতে গিয়ে আহত হন বলে চিকিৎসকদের জানিয়েছেন। হাসপাতালের জরুরি বিভাগের সামনে অনেকেই ভিড় জমিয়েছেন। ওই ভবনে থাকা আত্মীয়দের সঙ্গে…

Read More

অন্যায়কারীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে র‌্যাবের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

২৮ মার্চ ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, অন্যায়ে লিপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কিন্তু কোন নিরাপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়। প্রধানমন্ত্রী বলেন, ‘একটি বিষয় সবসময় লক্ষ্য রাখতে হবে, যারা অন্যায় করবে সে যেই হোক, অন্যায়কারীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। তবে, সাথে সাথে এটাও দেখতে হবে যে, অযথা কোন মানুষ যেন হয়রানির শিকার না হয়।’ কোন আইন প্রয়োগের সময় মানবাধিকারের বিষয়টার প্রতি লক্ষ্য রেখেই ‘দুষ্টের দমন এবং শিষ্টের পালন’ এই নীতি অবলম্বন করেই প্রধানমন্ত্রী…

Read More

রাজধানীর বনানীতে এফ আর টাওয়ার বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকান্ড

২৮ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। কামাল আতাতুর্ক এভিনিউয়ের ৩২ নম্বর হোল্ডিংয়ে ২১ তলা এফ আর টাওয়ার নামের ভবনটিতে দুপুর ১ টার দিকে আগুন লাগে বলে জানা যায়। ভবনটিতে বহু মানুষ আটকা পড়েছে বলে জানা গেছে। তবে থেমে থেমে এই আগুনের শিখা আবারও বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলে দমকল কর্মীরা জানান। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন বলেন, তাদের ১৭টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। ভবনে আটকা পড়াদের উদ্ধারে দুটি হেলিকপ্টার অভিযান চালাচ্ছে। বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে…

Read More

যথাযোগ্য র্মযাদায় কেরাণীগঞ্জের কবি নজরুল উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালিত

শেখ সালমা ,কেরাণীগঞ্জ (বিবিনিউজ): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানরে জন্ম না হলে এই দেশ কখনো স্বাধীন হতো না কবি নজরুল উচ্চ বিদ্যালয়রে প্রতিষ্ঠাতা ও আইডিইবির সভাপতি এ.ক.এম হামিদ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলনে। প্রধান অতিথি আরো বলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানী হানাদার বাহিনীর হাত েেথক বাংলাদশে স্বাধীন করছেনে তাই একমাত্র স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । ২৬ র্মাচ মঙ্গলবার দিন ব্যাপী যথাযোগ্য র্মযাদায় বিভিন্ন আয়োজনরে মধ্যে দিয়ে কেরাণীগঞ্জের কবি নজরুল উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয়…

Read More

তারেক রহমানকে ফিরিয়ে আনতে চায় সরকার: আইনমন্ত্রী

২৭ মার্চ ২০১৯(বিবিনিউজ): বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, তারেক রহমান বাংলাদেশের আদালতে দণ্ডিত। তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় তাঁর স্থান হওয়া দরকার কারাগারে। অথচ তিনি বিদেশে (ব্রিটেন) অবস্থান করছেন। তাই তাঁকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। আজ বুধবার রাজধানীর গুলশানে নিজ বাসার কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।আইনমন্ত্রী বলেন, ‘দেশের আদালতের বিচারে তারেক রহমান দণ্ডিত আসামি। দুটি কারণে আমরা তাঁকে ফেরত চাওয়ার কথা বলেছি। এক. তারেক রহমানকে রাজনৈতিক আশ্রয় দিলে অন্য আসামিদের ক্ষেত্রেও তা দৃষ্টান্ত হিসেবে ব্যবহারের প্রবণতা…

Read More

বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স সিলেটবাসীর জন্য প্রতিদিন তিনটি ফ্লাইট চালু করছে

বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স সিলেটবাসীর জন্য প্রতিদিন তিনটি ফ্লাইট চালু করছে। আগামী ৩১ মার্চ থেকে চালু হবে এ যাত্রীসেবা। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ইউএস-বাংলা। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা-সিলেট-ঢাকা রুটে প্রতিদিন সকাল-দুপুর-সন্ধ্যাবেলায় মোট তিনটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা। সিলেটবাসীর প্রত্যাশা অনুযায়ী গত বছর ১২ সেপ্টেম্বর থেকে দুপুরের ফ্লাইটের সঙ্গে একটি সান্ধ্যকালীন ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউএস-বাংলা। আগামী ৩১ মার্চ থেকে দুপুর ও সন্ধ্যার ফ্লাইটের অতিরিক্ত সকালবেলা একটি ফ্লাইট পরিচালিত হবে। ঢাকা-সিলেট রুটে প্রতিদিন সকাল ৭টা, দুপুর ১২টা ৩৫ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০…

Read More

বাংলাদেশ সরকার এবং জনগণ ভারতের অকৃত্রিম বন্ধু :প্রণব মুখার্জী

২৭ মার্চ ২০১৯ (বিবিনিউজ): ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী বলেছেন, বাংলাদেশ সরকার এবং জনগণ ভারতের অকৃত্রিম বন্ধু, সহযোগী এবং হিতাকাক্সক্ষী। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে লেখা এক পত্রে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী এ কথা বলেন। প্রণব মুখার্জী বলেন, ‘তার সৌভাগ্য মুক্তিযুদ্ধের সময় থেকে বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন এবং সেই সম্পর্ককে উত্তরোত্তর গভীরতার মধ্যে নিয়ে যাওয়াই ছিল তার প্রয়াস।’ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় ড. মোমেনের প্রশংসা করে ভারতের সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী মনোনয়ন নিঃস্বন্দেহে যোগ্যতা, নিষ্ঠা এবং কর্ম দক্ষতার পরিচায়ক। পররাষ্ট্রমন্ত্রীর ভাই…

Read More

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার ও প্রদর্শনের সুপারিশ

২৭ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার ও প্রদর্শনের সুপারিশ করা হয়েছে। সংসদ ভবনে আজ কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক, এ বি তাজুল ইসলাম এবং কাজী ফিরোজ রশীদ সভায় অংশগ্রহণ করেন। সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাগুলোর কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জানানো হয়, রাজধানী ও নিউ রাজধানী সুপার মার্কেটে মুক্তিযোদ্ধাদের জন্য নতুন…

Read More