২৭ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন ও কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে। ২০২০ সাল পর্যন্ত একাডেমির এই সব কার্যক্রম অব্যাহত থাকবে। ইতোমধ্যে একাডেমির পক্ষ থেকে ৬৪টি জেলা শিল্পকলা একাডেমিকে বঙ্গবন্ধুর ওপর ৬৪টি নাটক নির্মাণ ও মঞ্চায়ন শুরু হয়েছে। বঙ্গবন্ধুকে নিয়ে ছবি আঁকার আর্টক্যাম্প করা হয়েছে ৫টি। ক্যাম্পে আঁকা ছবি নিয়ে বেশ কয়েকটি প্রদর্শনী সম্পন্ন হয়েছে। জেলা শিল্পকলা একাডেমিগুলোতে বঙ্গবন্ধুর ওপর লেখা ২ শতাধিক বইয়ের পাঠ কর্মসূচি শুরু হয়েছে। ‘মুজিব মানে মুক্তি’ নাটক নির্মাণ শেষে এ নাটকের…
Read MoreMonth: March 2019
বিএনপি নেতাদের অনৈকের কারনে বিএনপি যেকোন সময় ভেঙ্গে যাবে
২৭ মার্চ,২০১৯(বিবিনিউজ): বিএনপি নেতাদের অনৈকের কারনে বিএনপি যেকোন সময় ভেঙ্গে যাবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। বুধবার দুপুরে সাভার সরকারী বিশ^বিদ্যালয় কলেজে শিক্ষার্থীদের অংশ গ্রহনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন বিএনপি উপজেলা নির্বাচনে না এসে অনেক ভুল করেছে তার খেসারত নেতারা দিচ্ছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এতিমের টাকা চুরি করে খাওয়ার অভিযোগে আদালত তাকে সাজা দিয়েছে এখানে সরকারের কিছু করার নেই। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সরকার নানা উদ্যোগ নিয়েছে…
Read Moreসাবেক অস্ট্রেলিয়ার স্পিনার ইয়ার্ডলি আর নেই
২৭ মার্চ ২০১৯ (বিবিনিউজ) : ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন যুদ্ধ করে অবশেষে হার মানলেন অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার, কোচ ও ধারাভাষ্যকার ব্রুস ইয়ার্ডলি। ৭১ বছর বয়সে নর্থ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কুনুরা ডিসট্রিক্ট হাসপাতালে মারা যান তিনি। ১৯৭৮ সালে ভারতের বিপক্ষে অ্যাডিলেডে টেস্টে অভিষেক হয় ইয়ার্ডলির। ৩৩টি টেস্ট খেলে ১২৬টি উইকেট শিকার করেন তিনি। এছাড়া ৭ ওয়ানডেতে ৭টি উইকেটও নিয়েছেন এই স্পিনার। জাতীয় দলের জার্সি গায়ে খুব বেশি খেলতে না পারলেও প্রথম শ্রেণীর ক্রিকেটে ইয়ার্ডলি ছিলেন বেশ সফল ও অভিজ্ঞ। ১০৫টি ম্যাচে ২৮.১৯ গড়ে ৩৪৪টি উইকেট নেন তিনি। খেলোয়াড়ি জীবন শেষে পার্থের ক্লাব মিডল্যান্ড…
Read Moreডিভিশন-১’ টেনিস প্রতিযোগিতা আগামী ৫-১৮ মে উজবেকিস্তানের তাসকান্দে
২৭ মার্চ ২০১৯ (বিবিনিউজ) : আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদিত ‘আইটিএফ এশিয়ান অনুর্ধ-১৪ ডেভলপমেন্ট চ্যাম্পিয়নশীপস ২০১৯ : ডিভিশন-১’ টেনিস প্রতিযোগিতা আগামী ৫-১৮ মে উজবেকিস্তানের তাসকান্দে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় এশিয়ার অনুর্ধ-১৪ গ্রুপের টপ র্যাংকিং দেশ সমূহ অংশগ্রহন করবে। অংশগ্রহণকারী দেশগুলো হলো : চায়না, চাইনিজ তাইপে, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, কাজকিস্তান, কোরিয়া, মালয়েশিয়া, ফিলিপাইনস, শ্রীলংকা, থাইল্যান্ড, উজবেকিস্তান ও ভিয়েতনাম । এছাড়াও গত ৮-১৮ জানুয়ারী থাইল্যান্ডে অনুষ্ঠিত ‘আইটিএফ এশিয়ান অনুর্ধ-১৪ ডেভলপমেন্ট চ্যাম্পিয়নশীপস ২০১৯ : ডিভিশন-২’ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী খেলোয়াড়দের মধ্য থেকে বাছাইকৃত খেলোয়াড়দের সমম্বয়ে গঠিত আইটিএফ দল প্রতিযোগিতায় অংশগ্রহন করবে। প্রতিযোগিতায় অংশগ্রহনকারী খেলোয়াড়দের ব্যক্তিগত ফলাফলের…
Read Moreসিঙ্গাপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি বিলাসবহুল হোটেলে অগ্নিকান্ড
২৭ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : সিঙ্গাপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি বিলাসবহুল হোটেলে বুধবার অগ্নিকান্ডে প্রায় ৫শ’ লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। দেশটির জরুরি কর্মকর্তারা জানান, এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। টেলিভিশনের ফুটেজে অর্চার্ড রোডের কাছে গ্র্যান্ড হায়াত হোটেল থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। খবর এএফপি’র। তবে, সিঙ্গাপুর বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর (এসসিডিএফ) পক্ষ থেকে বলা হয়েছে, খুব দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়েছে। এসসিডিএফ জানায়, ভবনটির তৃতীয় তলায় অবস্থিত একটি রেস্তোরাঁর রান্নাঘরের চুলা থেকেই এই অগ্নিকা-ের সূত্রপাত ঘটে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বয়ংক্রিয়ভাবে পানির ছিটায় আগুন নিভে যায়। বিবৃতিতে…
Read Moreপ্যারিসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
২৭ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : প্যারিসে বাংলাদেশ দূতাবাস যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ পালন করেছে। আজ ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ মার্চ সন্ধ্যায় ইউনেস্কোতে কূটনৈতিক মহলের জন্য অভ্যর্থনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফ্রান্সে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ, ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ফ্রান্স সিনেটের সদস্য, প্যারিসে বসবাসরত বীরমুক্তিযোদ্ধা ও প্রবাসী বিশিষ্ট বাংলাদেশিসহ বিপুল সংখ্যক লোক অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের উচ্চ কক্ষ সিনেটের সদস্য এবং ফ্রান্স-দক্ষিণ-পূর্ব এশিয়া ফ্রেন্ডশিপ গ্রুপের প্রেসিডেন্ট ম্যাডাম জেকি ডারোমেডি। তিনি তাঁর…
Read Moreআবাদী জমির ক্ষতি করে উন্নয়ন প্রকল্প নয় সংশ্লিষ্টদের প্রতি আহবান প্রধানমন্ত্রীর
২৭ মার্চ, ২০১৯ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবাদী জমি যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখেই উন্নয়ন প্রকল্প গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, ‘যে কোন ধরনের উন্নয়ন প্রকল্প গ্রহণকালে আপনাদের লক্ষ্য রাখতে হবে, কোনভাবেই যেন আবাদী জমি ক্ষতিগ্রস্ত না হয়।’ প্রধানমন্ত্রী আজ সকালে তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ে পঞ্চগড়ের নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার সাদাত স¤্রাটের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রদত্ত ভাষণে একথা বলেন। অনুষ্ঠানের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, সংশ্লিষ্ট জেলা এবং উপজেলার জনগণের প্রয়োজনের ওপর ভিত্তি করে উন্নয়ন প্রকল্প গ্রহণের জন্য…
Read Moreক্রাইস্টচার্চ হত্যাযজ্ঞের ঘটনা তদন্তের নির্দেশ নিউজিল্যান্ড প্রধানমন্ত্রীর
২৫ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ড আরডার্ন ক্রাইস্টচার্চ মসজিদে হামলার ঘটনার স্বাধীন বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়ে সোমবার বলেছেন, ১৫ মার্চ কিভাবে একজন বন্দুকধারী ৫০ জনকে গুলি করে হত্যা করলো সেটা তিনি জানতে চান। খবর এএফপি’র। আরডার্ন সাংবাদিকদের বলেন, ‘কিভাবে এই ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো সম্ভব হলো এবং আমরা কি উপায়ে এ ধরনের হামলার ঘটনা বন্ধ করতে পারি তা জানতে সব ধরনের প্রচেষ্টা চালানো অত্যন্ত গুরত্বপূর্ণ।’ তিনি আরো বলেন, গোয়েন্দা সংস্থা ও পুলিশ বাহিনীর সদস্যরা এই ঘটনা তদন্ত করবে।
Read Moreফিঞ্চের সেঞ্চুরিতে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া ৮ উইকেটে অস্ট্রেলিয়ার জয়
২৫ মার্চ ২০১৯ (বিবিনিউজ) : প্রথম ম্যাচের পর দ্বিতীয় ওয়ানডেতেও সেঞ্চুরি করলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তার সেঞ্চুরিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অসিরা। ক্যারিয়ার সেরা অনবদ্য ১৫৩ রানের ইনিংস খেলেন ফিঞ্চ। প্রথম ওয়ানডেতে ১১৬ রান করেছিলেন তিনি। শারজাহ’তে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন পাকিস্তানের অধিনায়ক শোয়েব মালিক। দলীয় ৩৫ রানের মধ্যে দুই ওপেনার ইমাম উল হক ও শন মাসুদকে হারায় পাকিস্তান। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান হারিস সোহেল তিন নম্বরে নেমে এবার ৩৪ রান করেন। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন…
Read Moreরাশিয়ার সাথে আঁতাত করেননি ট্রাম্প রবার্ট ম্যুলারের প্রতিবেদন
২৫ মার্চ, ২০১৯ (বিবিনিউজ): যুক্তরাষ্ট্রে ২০১৬ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সাথে গোপন কোন আঁতাত করেননি বলে বিশেষ কৌঁসুলি রবার্ট ম্যুলারের প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ওই নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হন। হিলারিকে হারাতে ট্রাম্প রাশিয়ার সাথে গোপন ষড়যন্ত্র করেছিলেন বলে অভিযোগ ওঠে। রোববার মার্কিন বিচার বিভাগ ম্যুলারের প্রতিবেদনের সারসংক্ষেপে কোন আঁতাত হয়নি বলে জানায়। খবর এএফপি’র। কংগ্রেসে জমা দেয়া অ্যাটর্নি জেনারেল বিল বারের লেখা সারসংক্ষেপে বলা হয়, এ বিচারে প্রেসিডেন্ট ট্রাম্প বাধা দিয়েছেন এমন অভিযোগ প্রমাণে যথেষ্ট প্রমাণ পাননি ম্যুলার। তিনি জানান,…
Read More