২৭ মার্চ,২০১৯(বিবিনিউজ): বিএনপি নেতাদের অনৈকের কারনে বিএনপি যেকোন সময় ভেঙ্গে যাবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
বুধবার দুপুরে সাভার সরকারী বিশ^বিদ্যালয় কলেজে শিক্ষার্থীদের অংশ গ্রহনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন বিএনপি উপজেলা নির্বাচনে না এসে অনেক ভুল করেছে তার খেসারত নেতারা দিচ্ছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এতিমের টাকা চুরি করে খাওয়ার অভিযোগে আদালত তাকে সাজা দিয়েছে এখানে সরকারের কিছু করার নেই। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সরকার নানা উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।
পরে প্রতিমন্ত্রী সাভারের নামা গেন্ডা এলাকায় সিডিডি আয়োজিত প্রতিবন্ধিবান্ধব দুর্যোগ ঝুঁকি হ্রাস করণ বিষয়ক শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় এক সেমিনারে যোগ দেন।
অনুষ্ঠানে এসময় সাভার পৌরসভার মেয়র আব্দুল গণিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বিএনপি নেতাদের অনৈকের কারনে বিএনপি যেকোন সময় ভেঙ্গে যাবে
