২৫ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ এক বাণীতে তিনি এ কথা বলেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী দেশবাসী এবং প্রবাসে বসবাসকারী বাঙালিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, ২৬ মার্চ বাঙালির আত্মপরিচয় অর্জনের দিন। পরাধীনতার শিকল ভাঙার দিন। স্বাধীনতা দিবসের প্রাক্কালে তিনি বাঙালি জাতির মুক্তি সংগ্রামের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান, যাঁর অবিসংবাদিত নেতৃত্বে…
Read MoreMonth: March 2019
’৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সকলকে একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
২৫ মার্চ, ২০১৯ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা ’৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আজ ২৫ মার্চ গণহত্যা দিবস। ইতোমধ্যে আমরা কিছু উদ্যোগ নিয়েছি-যেন এই দিনটা গণহত্যা দিবস হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পায় সেজন্য আমাদের প্রচেষ্টা চালাতে হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বাধীনতা পুরস্কার ২০১৯ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। তিনি বলেন, ‘স্বাধীনতার সুফলটা যেন বাংলার জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পারি, সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারি এবং আর্থসামাজিক ভাবে যেন আমরা উন্নত হতে পারি, উন্নত জাতি হিসেবে বিশ্বে যেন…
Read Moreগাইবান্ধার নয়জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা
২৫ মার্চ ২০১৯ (বিবিনিউজ) : মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধার নয়জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আসামিদের মধ্যে মো. মোফাজ্জল হক প্রধান ওরফে মোফা (৮২), মো. সেকেন্দার আলী (৬৬), মো. আব্দুল করিম (৬৩), মো. ইসমাইল হোসেন (৭০), মো. আকরাম প্রধান (৬৮) ও মো. হাফিজার রহমান (৬৪) কারাগারে আছেন। পলাতক আছেন মোহাম্মদ শরীফ উদ্দিন ওরফে মো. সরফ উদ্দিন খান (৬৪), মো. সামছুল ইসলাম খান (৬৪) এবং মো. আব্দুল মান্নান (৬৪)। আজ সোমবার রাজধানীয় ধানমন্ডিতে তদন্ত সংস্থার প্রধান কার্যালয়ে ১৮১ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন তদন্ত সংস্থার…
Read Moreমহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পর্যায়ে নানা কর্মসূচি
২৫ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৯ উদযাপনের লক্ষ্যে এবার জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামীকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এদিন ঢাকাসহ সারাদেশে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে। সূর্যোদয়ের সাথে সাথে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর নেতৃত্বে উপস্থিত বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করবেন। বাংলাদেশে অবস্থিত বিদেশি কূটনীতিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে মহান…
Read More১৯৭১ এর ২৫শে মার্চ ৪৮ বছরে গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি
২৫মার্চ ২০১৯(বিবিনিউজ):স্বাধীনতার পর ৪৮ বছরে এ দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য বাংলাদেশ বিভিন্ন সময় চেষ্টা করলেও তাতে সফল হয়নি। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে ঢাকায় পাকিস্তানি সেনাবাহিনীর ‘অপারেশন সার্চ লাইট’ নামে পরিচালিত অভিযানে প্রায় ৫০ হাজার বাংলাদেশীকে হত্যা করা হয়েছিল বলে দাবি করে বাংলাদেশ। কিন্তু ৪৮ বছর পরও কেন এখনও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়নি বাংলাদেশের ২৫শে মার্চের গণহত্যা? ব্রাসেলসে আন্তর্জাতিক আইনে বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিন জানান, যেদেশে গণহত্যা সংঘটিত হয়েছে তারা ছাড়াও বিশ্বের অন্যান্য দেশ যখন ঐ গণহত্যার ঘটনাকে ‘গণহত্যা’ বলে স্বীকার করে নেয় তখনই কেবল ঐ ঘটনা আন্তর্জাতিক…
Read Moreনড়িয়ায় নদী ভাঙ্গতে দেয়া হবে না পরিদর্শন শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক
২৫ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : নড়িয়ায় এইবার নদী ভাঙ্গতে দেয়া হবে না। গরীব মানুষের জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তাই তাদের রক্ষার জন্য সর্বাধিক গুরুত্ব দিয়ে পদ্মার তীর রক্ষা বাঁধের কাজের অগ্রগতির সার্বিক খোঁজ-খবর রাখছেন। আজ শরীয়তপুরের মুলফৎগঞ্জ এলাকায় পদ্মার ডানতীর রক্ষা বাঁধের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, জনগুরুত্বপূর্ণ কাজের মধ্যেও এই কাজটিকে সর্বাধিক তদারকির মাধ্যমে নড়িয়ার ভাঙ্গন রোধের প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও প্রধানমন্ত্রী নির্দেশ প্রদান করেছেন। এ ছাড়াও সঠিক সময়ে কাজ করার জন্য ঠিকাদারসহ সংশ্লিষ্ট সকলকে সুষ্ঠু মনিটরিংয়ের মাধ্যমে কাজের গতি বৃদ্ধির নির্দেশনাও…
Read More৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আগামীকাল
২৫ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : স্বাধীনতা অর্জনের লক্ষ্যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার শপথ গ্রহণের মধ্যদিয়ে গর্বিত জাতি আগামীকাল ৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করবে। যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে এবার জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামীকাল প্রত্যুষে রাজধানীতে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে। সূর্যোদয়ের সাথে সাথে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নেতৃত্বে উপস্থিত বীরশ্রেষ্ঠ…
Read Moreপ্রথমবারের মত শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করলো দক্ষিণ আফিকা টি-২০ ক্রিকেটে
২৫ মার্চ ২০১৯ (বিবিনিউজ) : টি-২০ ক্রিকেটে প্রথমবারের মত শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা। গতরাতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে প্রোটিয়ারা বৃষ্টি আইনে ৪৫ রানে হারায় লংকানদের। ফলে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গে টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নামে শ্রীলংকা। নামের পাশে ১৫ রান রেখে প্রথম ব্যাটম্যান হিসেবে সাজঘরে ফিরেন ওপেনার আইডেন মার্করাম। তবে দ্বিতীয় উইকেটে দুর্দান্ত একটি জুটি গড়েন রেজা হেনড্রিক্স ও ডোয়াইন প্রিটোরিয়াস। মারমুখী মেজাজেই রান তুলেন তারা। এতে দলীয় স্কোর শতরানে পৌছে যায়। এসময় হাফ-সেঞ্চুরির স্বাদ নেন দু’জনই। ৮টি চার ও ২টি…
Read Moreপান্থের ব্যাটিং ঝড়ে মুম্বাইকে উড়িয়ে দিলো দিল্লি : আইপিএল
২৫ মার্চ ২০১৯ (বিবিনিউজ) : বাঁ-হাতি মারকুটে ব্যাটসম্যান ঋসভ পান্থের ব্যাটিং ঝড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) তৃতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালস ৩৭ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। গতরাতে অনুষ্ঠিত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের পান্থ ২৭ বলে অপরাজিত ৭৮ রান করেন। নিজেদের মাঠে টস জিতে ফিল্ডিংয়ে নামে মুম্বাই। শুরুটা ভালো না হলেও, ওপেনার শিখর ধাওয়ান ও দক্ষিণ আফ্রিকার কলিন ইনগ্রামের ব্যাটিং দৃঢ়তায় বড় স্কোরের ভিত পায় দিল্লি ক্যাপিটালস। ধাওয়ান ৪৩ ও ইনগ্রাম ৪৭ রানে থেমে গেলে দিল্লি ক্যাপিটালসের বড় সংগ্রহের পথে বাধাঁ সৃষ্টি হয়। তবে কোন বাধাঁকে আমলে না নিয়ে ব্যাট হাতে মুম্বাইয়ের মাঠে…
Read Moreতেলআবিবে রকেট হামলার পর নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত
২৫ মার্চ, ২০১৯ (বিবিনিউজ): গাজা থেকে ছোঁড়া রকেটের আঘাতে তেলআবিবে পাঁচ ব্যক্তি আহত হওয়ার পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার বলেছেন, তিনি যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করবেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। তার অফিস থেকে প্রচারিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘নিরাপত্তাজনিত ঘটনার প্রেক্ষিতে আমি আমার যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছি। আমি কয়েক ঘন্টার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করব এবং এরপর আমি কাছ থেকে অভিযান পরিচালনার জন্য ইসরাইলে ফিরে আসব।’
Read More