২৫ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : নীল রঙের ডোরাকাটা শার্ট পরে খালি পায়ে আহমেদ আল-হামাদি স্কুল থেকে গোরস্থানে কাজ করতে যাচ্ছে। ১৩ বছর বয়সী শিশুটি গোরস্থানের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে। সেখানে কবরগুলো পরস্পরের কাছ ঘেঁষে আছে এবং প্রায় প্রতিদিনই সেখানে থাকে শোকার্ত মানুষের ভিড়। যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে হামাদির মতো অনেক শিশুই স্কুল শেষে গোরস্থানে কাজ করে। দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত পরিবারগুলোর শিশুরা বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ এই কাজ করছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। ছোট কাঁধে পানির গ্যালন বহন করে আহমেদ চারাগাছে পানি দেয়। কবরের নামফলক থেকে ধুলো মুছে ফেলার বিনিময়ে মৃত ব্যক্তির পরিবারের…
Read MoreMonth: March 2019
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আইএমএফ পার্লামেন্টারি ওয়ার্কশপে যোগ দিতে দিল্লীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ
২৫ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ আইএমএফ পার্লামেন্টারি ওয়ার্কশপে যোগ দিতে সকাল ৭টায় দিল্লীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সফরকালে স্পিকার আইএমএফ মাইক্রোইকোনমিক পলিসি এ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ফর পার্লামেন্টেরিয়ান ওয়ার্কশপে যোগদান করবেন। ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আব্দুস শহীদ, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. রুস্তম আলী ফরাজী, সাগুফতা ইয়াছমিন, আনোয়ারুল আবেদীন খান এবং আহসানুল ইসলাম (টিটু) অংশগ্রহণ করবেন। এ সময় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ উর্ধ্বতন কর্মকর্তা স্পিকারকে বিদায় জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে…
Read Moreপ্রধানমন্ত্রী স্বাধীনতা পুরস্কার-২০১৯ হস্তান্তর করলেন ১৩ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে
২৫ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ১৩ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে তাদের স্ব-স্ব ক্ষেত্রে গৌরবময় ও অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পুরস্কার-২০১৯ এ ভূষিত করেছেন। মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের সর্বোচ্চ বেসামরিক নাগরিক সম্মাননা তাঁদের হাতে তুলে দেন। সরকার ১০ মার্চ এ বছরের স্বাধীনতা পুরস্কারের জন্য ১৩ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে। পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিগণ হচ্ছেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী মোফাজ্জ্বল হায়দার চৌধুরী (মরণোত্তর), শহীদ এটিএম জাফর আলম (মরণোত্তর), এ…
Read Moreইয়েমেনে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট
২৪ মার্চ, ২০১৯ ( বিবিনিউজ ) : ইয়েমেনে চলমান গৃহযুদ্ধে কয়েক হাজার লোক মারা গেছে। দেশটিতে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট চলছে জাতিসংঘ একথা জানিয়েছে। হুতি বিদ্রোহী ও সরকার সমর্থক সৈন্যদের মধ্যে এই গৃহযুদ্ধ চলছে। ২০১৫ সালের মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা শুরু করলে যুদ্ধের তীব্রতা বেড়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, এই যুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর যোগদানের পর থেকে ইয়েমেনে প্রায় ১০ হাজার লোক নিহত ও ৬০ হাজারের বেশি আহত হয়েছে। হতাহতদের অধিকাংশই বেসামরিক লোক। তবে নিহতের সঠিক সংখ্যা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।…
Read Moreপাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিল পানামা
২৪ মার্চ ২০১৯ (বিবিনিউজ) : পানামার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পয়েন্ট হারিয়েছে ব্রাজিল। পোর্তোর ড্রাগাও স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত ম্যাচে নেইমার বিহীন ব্রাজিল পানামার সাথে ১-১ গোলে ড্র করেছে। এসি মিলানের লুকাস পাকুয়েটা পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক গোল করলে ৩২ মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। কিন্তু এই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। চার মিনিট পর অধিনায়ক এ্যাডলফো মাচাডো বিশ্ব র্যাঙ্কিংয়ের ৭৬তম অবস্থানে থাকা দলটির হয়ে ম্যাচে সমতা ফেরান। ইনজুরি আক্রান্ত প্যারিস সেইন্ট-জার্মেই ফরোয়ার্ড নেইমার স্ট্যান্ডে বসে কাল জাতীয় দলের ম্যাচ উপভোগ করেছেন। ডান পায়ের মেটাটারসেল ইনজুরিতে আক্রান্ত হয়ে তিনি…
Read Moreবিশ্বমানবতার ইতিহাসে একটি কালো অধ্যায় ২৫ মার্চের গণহত্যা: রাষ্ট্রপতি
২৪ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, ২৫ মার্চের গণহত্যা শুধু বাংলাদেশেরই নয়, বিশ্বমানবতার ইতিহাসেও একটি কালো অধ্যায়। আগামীকাল ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আজ এক বাণীতে তিনি একথা বলেন। রাষ্ট্রপতি বলেন, আজ ২৫ মার্চ, গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকাসহ সারাদেশে ইতিহাসের নৃশংসতম হত্যাকা- পরিচালনা করে। বাঙালির মুক্তি আন্দোলনকে স্তব্ধ করে দিতে সংঘটিত এ গণহত্যায় শহিদ হন ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, বিভিন্ন বাহিনী, বিশেষ করে পুলিশ ও তৎকালীন ইপিআর সদস্যসহ বিভিন্ন শ্রেণিপেশার অগণিত মানুষ। এ দিনে তিনি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করেন জাতির…
Read Moreগণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের ব্যাপারে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা হয়েছে : প্রধানমন্ত্রী
২৪ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২৫-এ মার্চকে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালন প্রকৃতার্থে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহিদদের আত্মাহুতির প্রতি জাতির চিরন্তন শ্রদ্ধার স্মারক এবং পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় হত্যাকান্ডের সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে। আগামীকাল (২৫ মার্চ) গণহত্যা দিবস উপলক্ষে আজ রোববার দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের ব্যাপারে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ সরকার যুদ্ধাপরাধীদের বিচার কার্য পরিচালনা করছে, বিচারের রায় কার্যকর করা হচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত থাকবে।’ তিনি বলেন, ‘জাতির পিতা…
Read Moreআন্তর্জাতিক ফোরামে বাংলাদেশে মুক্তিযুদ্ধকালে চালানো পাকিস্তানের গণহত্যার বিষয়টি তুলে ধরবে জাতিসংঘ
২৪ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : বাংলাদেশে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে পাকিস্তানের চালানো গণহত্যার বিষয়টি আন্তর্জাতিক ফোরামে তুলে ধরবে জাতিসংঘ। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং প্রিভেনশন অব জেনোসাইড বিষয়ক বিশেষ উপদেষ্টা অ্যাডামা ডিয়েঙ্গ আজ সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁওয়ের কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে একথা বলেন। তিনি বলেন, ‘যদিও কিছু কিছু দেশ এর বিরোধিতা করবে, তবু আমরা মুক্তিযুদ্ধকালে বাংলাদেশে চালানো পাকিস্তানের গণহত্যার বিষয়টি আন্তর্জাতিক ফোরামে উত্থাপন করবো।’ বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময়ে প্রধানমন্ত্রী পাকিস্তানী দখলদার বাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চ এদেশে যে গণহত্যা শুরু করে তা…
Read Moreতৃতীয় ধাপেও ভোটার কম, বর্জন-সংঘর্ষ–কারচুপি
২৪ মার্চ ২০১৯(বিবিনিউজ):উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ভোট নেওয়া হয়েছে। আগের দুই ধাপের মতো উপজেলা পরিষদের নির্বাচনে আজ রোববার হওয়া তৃতীয় ধাপেও ভোটার উপস্থিতি ছিল বেশ কম। তবে এর মধ্যেও সংঘর্ষ, ভোট বর্জন, আগের রাতে সিল মারা ব্যালট দিয়ে বাক্স ভরিয়ে ফেলার ঘটনা ঘটেছে। আর এসব কারণে ঘটেছে ভোট স্থগিতের ঘটনাও। আজ বিভিন্ন ভোট কেন্দ্রে গোলাগুলি হয়েছে, আহত হয়েছেন ভোটারেরা। আবার চট্টগ্রামের চন্দনাইশে ভোট জালিয়াতি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন পুলিশ কনস্টেবল। আগের রাতে ব্যালট ভরিয়ে ফেলার অভিযোগে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ভোট গ্রহণই স্থগিত করে দেওয়া হয়েছে। ভোট জালিয়াতিতে যুক্ত থাকার…
Read Moreইসলাম গ্রহণের আহ্বান, জবাবে যা বললেন জাসিন্ডা অরডার্ন
২৪ মার্চ ,২০১৯(বিবিনিউজ): ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলার পর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ড অরডার্নের বিচক্ষণ নেতৃত্ব আর মানবিক গুণবলী প্রশংসিত হয়েছে বিশ্বব্যাপী। এবার তাকে ইসলাম গ্রহণ করার আহ্বান জানালেন এক মুসলিম যুবক। তাৎক্ষণিকভাবে জাসিন্ডা এই আহ্বানের উত্তরও দিয়েছেন হাসিমুখে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ঘটনার একটি ভিডিও। সন্ত্রাসী হামলার পর পুরো নিউজিল্যান্ডই মুসলমান সম্প্রদায়ের পাশে এসে দাড়িয়েছে। তবে তার মধ্যেও প্রধানমন্ত্রী জেসিন্ডার কার্যক্রম বিশ্বব্যাপী ব্যাপক প্রশংসিত হয়েছে। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় দৈনিক নিউ ইয়র্ক টাইমস লিখেছে, জেসিন্ডার মতো একজন নেতা দরকার যুক্তরাষ্ট্রের। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানও ভূয়সী প্রশংসা করেছেন জেসিন্ডার কার্যক্রমের।…
Read More