স্টাফ রিপোর্টার,০৭ অক্টোবর ২০২৪(বিবিনিউজ):সাভারের আশুলিয়া অনুমোদন বিহীন একটি হাসপাতালে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার পর উত্তেজিত স্বজনরা চিকিৎসককে আটক করে রেখেছে। রাতে থেকে তাকে আটক করে রাখা হয়েছে।
রাতে আশুলিয়ার কোনাপাড়া কলাবাগান এলাকার নিউ পপুলার হাসপাতালে এই ঘটনা ঘটে। নিহত পারভীন আক্তার (৩৬) রাজবাড়ি জেলার সদর থানার লক্ষীনারায়নপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। স্বামী ও চার সস্তান নিয়ে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের দিঘীরপাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।
নিহতের স্বজনরা জানান বাড়ির কাছে হওয়ায় রাকে ওই হাসপাতালে অপারেশন করাতে নিয়ে আসি। কিন্তু ভুয়া ডাক্তার দিয়ে অপারেশন করে পারভিনকে মেরে ফেলে
এদিকে, মৃত্যুর পরে স্বজনদের বিষয়টি না জানিয়ে ডাক্তারকে পালিয়ে যেতে দেখেই সন্দেহ হয় লোকজনের। পরে তাকে ধরে এনে একটি কক্ষে আটকে রাখে স্বজনরা।
এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দীক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সাভারের আশুলিয়ায় অনুমোদন বিহীন হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু
