হবিগঞ্জে ক্যানসার প্রতিরোধে সাংবাদিকদের সাথে স্বাস্থ্য বিভাগের ক্যাম্পেইন অনুষ্ঠিত

১৫ অক্টোবর ২০২৪(বিবিনিউজ): হবিগঞ্জ জেলায় আজ নারীদের জরায়ু ক্যানসার প্রতিরোধ সাংবাদিকদের সাথে স্বাস্থ্য বিভাগের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে এ ক্যাম্পিইন অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: মো: নুরুল হক। বক্তব্য রাখেন সিনিয়র স্বাস্থ্য অফিসার ডা: মো: কলিম উল্লা, স্বাস্থ্য কর্মকর্তা শরীফ মো: সানজিদ জামান, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী, সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান নিয়ন প্রমুখ।সভায় জানান হয়, আগামী ২৪ অক্টোবর থেকে ২৮ দিন ব্যাপী জেলায় স্কুলে কিশোরীদের জরায়ু প্রতিরোধে টিকা প্রধান করা হবে।জেলায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ১৮ হাজার ৯১৬…

Read More

ঢাকা আরিচা মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন জাবির শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার,১৫ অক্টোবর ২০২৪(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ায় একজনকে মারধর করার অভিযোগে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগরের ডেইরি গেটে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন থেকে এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জানায়, গতকাল রাতে আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন এর ফারুকনগর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত রবিউস সানী শিবুকে মারধর করেন আওয়ামী লীগ নামধারী কিছু ব্যক্তি। পরে তাকে দ্রুত আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্যই এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা…

Read More

সাভারে নানা আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক দুযোর্গ প্রশমন দিবস

স্টাফ রিপোর্টার,১৫ অক্টোবর ২০২৪(বিবিনিউজ): সাভারে নানা আয়োজনে আন্তর্জাতিক দুযোর্গ প্রশমন দিবস পালিত হয়েছে। উপজেলার বিরুলিয়া ইউনিয়নে আক্রান উচ্চ বিদ্যালয় মাঠে সাভার উপজেলা প্রশাসন ও দুযোর্গ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে এ দিবস পালিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো আগামী প্রজন্মনে সক্ষম করি,দুর্যোগ সহনশীল ভবিষৎ গড়ি। এসময় সেখানে ভূমিকম্প বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বাসা বাড়ি ও অফিসে আগুন লাগলে কিভাবে দ্রুত নেভাতে হবে সে বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সর্তকতা মুলক দিক নির্দেশনা দেওয়া হয়। এসময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিল্লুর রহমান রাশেদ,সাভার…

Read More

শিক্ষার্থী হত্যার মামলায় উপজেলা শ্রমিক লীগের সভাপতি শওকত গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার,১৫ অক্টোবর ২০২৪(বিবিনিউজ): সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থী হত্যার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা শ্রমিক লীগের সভাপতি শওকত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে তেঁতুলঝোড়া ইউনিয়নের যাদুরচর গ্রাম থেকে শওকত হোসেনকে গ্রেপ্তার করা হয়।শওকত হোসেন তেঁতুলঝোড়া ইউনিয়নের যাদুরচর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি সাভার উপজেলা শ্রমিক লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।শওকত হোসেনের বিরুদ্ধে ১৯ আগস্ট শিক্ষার্থী সাজ্জাদ হত্যার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয় সাভার মডেল থানায়।

Read More

সাভারে শুরু হলো মিনি ফুটবল নাইট টুর্নামেন্ট

স্টাফ রিপোর্টার,১৫ অক্টোবর ২০২৪(বিবিনিউজ): মাদকমুক্ত সমাজ গঠন করার লক্ষে সাভারে শুরু হলো মিনি ফুটবল নাইট টুর্নামেন্ট খেলা। সোমবার উপজেলার হেমায়েতপুরের পূর্বহাটি এলাকার মরহুম ইয়াজ উদ্দিন সরকার স্মৃতি ফুটবল নাইট টুর্নামেন্টের উদ্বোধন করেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার। আজকের খেলায় অংশ গ্রহণ করেন আমিনবাজার একাদশ বনাম বলিয়ারপুর বিকে স্পোর্টিং ক্লাব। ম্যাস ব্যাপি এ খেলায় ৩২ টি দল অংশ গ্রহণ করবেন। খেলায় মুল আকর্ষণ ছিলো খোল কিপারের ছোট ঘর। খেলাটি দেখার জন্য মাঠে কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন।এসময় বিশিষ্ট সমাজ সেবক আমান উল্লাহ সরকার,ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ…

Read More