সাভারে শুরু হলো মিনি ফুটবল নাইট টুর্নামেন্ট

স্টাফ রিপোর্টার,১৫ অক্টোবর ২০২৪(বিবিনিউজ): মাদকমুক্ত সমাজ গঠন করার লক্ষে সাভারে শুরু হলো মিনি ফুটবল নাইট টুর্নামেন্ট খেলা। সোমবার উপজেলার হেমায়েতপুরের পূর্বহাটি এলাকার মরহুম ইয়াজ উদ্দিন সরকার স্মৃতি ফুটবল নাইট টুর্নামেন্টের উদ্বোধন করেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার। আজকের খেলায় অংশ গ্রহণ করেন আমিনবাজার একাদশ বনাম বলিয়ারপুর বিকে স্পোর্টিং ক্লাব। ম্যাস ব্যাপি এ খেলায় ৩২ টি দল অংশ গ্রহণ করবেন। খেলায় মুল আকর্ষণ ছিলো খোল কিপারের ছোট ঘর। খেলাটি দেখার জন্য মাঠে কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন।
এসময় বিশিষ্ট সমাজ সেবক আমান উল্লাহ সরকার,ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াছিন সরকার শাওনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment