‘আল্লাহর দল’ নামে জঙ্গি সংগঠনের শাখা আমীর গ্রেফতার

৩ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানা এলাকা হতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ‘আল্লাহর দল’এর ঢাকা দক্ষিণের দাওয়াত শাখার আমীর মো: ফারুক শেখকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এতথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এন্টি টেররিজম ইউনিটের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ থানার বেগুনবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এসময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, ৪০টি শপথনামাসহ বিভিন্ন দলীয় কাগজপত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

Related posts

Leave a Comment