০১ অক্টোবর, ২০২৪(বিবিনিউজ): অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ ফিলিস্তিন রাষ্ট্র ও এর জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রমাদান আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখব।’বৈঠকে অধ্যাপক ইউনূস আশা প্রকাশ করে বলেন, ফিলিস্তিন কাক্সিক্ষত স্বাধীন রাষ্ট্র পাবে।বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বৈশ্বিক সমর্থন, গাজায় গণহত্যা ও মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে আলোচনা হয়।এ সময় ফিলিস্তিনি রাষ্ট্রদূত জাতিসংঘে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রশংসা করে বলেন, বক্তব্যটি অত্যন্ত সময়োপযোগী…
Read MoreDay: October 1, 2024
সাভারে পীরের বাড়িতে হামলা , ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৩৫
স্টাফ রিপোর্টার,০১ অক্টোবর, ২০২৪(বিবিনিউজ): সাভারে এক পীরের কর্মকান্ড ইসলাম বিরোধী তুলে ধরে তার বাড়িতে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এঘটনায় উভয় গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হয়েছে অন্তত ৩৫ জন। তাদেরকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। রাত তিনটার দিকে উপজেলার বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া এলাকায় এঘটনা ঘটে। পুলিশ জানায়,চাকুলিয়া এলাকার লোকজনের অভিযোগ সেখানে কাজী জাবের আহমেদ নামের একজন ভন্ড পীর বসবাস করেন। তার কালান্দার জাহাঙ্গীর বা ঈমান আল সুরেশ^রী মতবাদে বিশ^াসী। তার বাবা আফসার উদ্দিনের মাজার শরীফ উচ্ছেদের দাবি জানান এলাকাবাসী। রাতে এলাকাবাসী একজোট হয়ে…
Read Moreসাভারের আশুলিয়ায় শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে জাহাঙ্গীরনগরে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা
স্টাফ রিপোর্টার,০১ অক্টোবর, ২০২৪(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় যৌথ বাহিনীর গুলিতে কাউসার হোসেন খাঁন নামের এক শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগরের ডেইরি গেট অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। দুপুর একটা থেকে জাঃবি শাখা ছাত্র ইউনিয়নের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এসময় তারা হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করেন। উল্লেখ্য গতকাল দুপুরে শ্রমিক বিক্ষোভে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় যৌথ বাহিনীর গুলিতে ম্যাংগো টেক্স লিমিটেডের সুইং অপারেটর কাউসার হোসেন খাঁন নিহত হয়। এসময় চারজন গুলিবিদ্ধসহ আহত হয় অন্তত ৩০ জন। এদিকে গতকাল সকাল নয়টা থেকে…
Read Moreআশুলিয়ায় পোশাক কারখানার শ্রমিকদের টানা ২৪ ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার,০১ অক্টোবর, ২০২৪(বিবিনিউজ):শিল্পাঅঞ্চল আশুলিয়ায় সার্ভিস বেনিফিট ও ক্ষতিপূরণের দাবিতে বাইপাইল এলাকার বার্ডস গ্রুপের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা টানা ২৪ ঘন্টা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় সড়কটিতে দীর্ঘ প্রায় ২০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। যানজটের কারণে স্থবির হয়ে পড়েছে ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক।এর আগে সোমবার সকাল সাড়ে ৯ যেটা থেকে দাবি আদায়ে মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা।শ্রমিক বিক্ষোভের মুখে নবীনগর-চন্দ্রা মহাসড়কে দিনভর যান চলাচল বন্ধ থাকে। রাতেও শ্রমিকরা সড়ক না ছাড়ায় টানা অবরোধের ফলে ৩ সড়কে তীব্র যানজটের কারণে চরম দুর্ভোগে…
Read Moreসাভারে ছুরিকাঘাতে তরুণীকে হত্যা
স্টাফ রিপোর্টার,০১ অক্টোবর, ২০২৪(বিবিনিউজ): সাভারে জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে জান্নাতুল জারা সেতু (১৯) নামের এক তরুণীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এঘটনায় পুলিশ কথিত প্রেমিককে আটক করেছে।সকালে সাভার মডেল থানার (ওসি) জুয়েল মিঞা একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।রাত ১১ টার দিকে সাভারের আড়াপাড়া এলাকায় একটি ছয় তলা ভবনের ছাদে তাকে ছুরিকাঘাত করে প্রেমিক আকাশ (২০)।নিহত জান্নাতুল জারা সেতু সাভারে পৌর এলাকার ছায়াবীথি মহল্লার একটি ভাড়া বাসায় বসবাস করে মডেল হিসাবে কাজ করতেন। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আটক আকাশ (২০) একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।পুলিশ জানায়, রাতে সাভারের আড়াপাড়া এলাকার…
Read More