সাভারে ছুরিকাঘাতে তরুণীকে হত্যা


স্টাফ রিপোর্টার,০১ অক্টোবর, ২০২৪(বিবিনিউজ): সাভারে জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে জান্নাতুল জারা সেতু (১৯) নামের এক তরুণীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এঘটনায় পুলিশ কথিত প্রেমিককে আটক করেছে।
সকালে সাভার মডেল থানার (ওসি) জুয়েল মিঞা একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
রাত ১১ টার দিকে সাভারের আড়াপাড়া এলাকায় একটি ছয় তলা ভবনের ছাদে তাকে ছুরিকাঘাত করে প্রেমিক আকাশ (২০)।
নিহত জান্নাতুল জারা সেতু সাভারে পৌর এলাকার ছায়াবীথি মহল্লার একটি ভাড়া বাসায় বসবাস করে মডেল হিসাবে কাজ করতেন। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আটক আকাশ (২০) একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানায়, রাতে সাভারের আড়াপাড়া এলাকার একটি বাড়িতে জন্মদিনের পার্টিতে ওই তরুণীকে ডেকে নেয় আকাশ। সেখানে জন্মদিনের পার্টি চলাকালে আকাশ ওই বাড়ির ছাদে জান্নাতুল জারা সেতুকে নিয়ে যায়। এসময় আকাশকে বিয়ের জন্য চাপ দিলে তাদের মধ্যে ঝগড়া হয়।
একপর্যায়ে আকাশ উত্তেজিত হয়ে সেতুকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন। পরে তিন বন্ধুসহ আকাশ জারাকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে করেন।
খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ হাসপাতালে গিয়ে নিহত তরুণীর সুরতহাল করে আকাশসহ চারজনকে আটক করে সাভার মডেল থানা পুলিশের হাতে সোপর্দ করে।
সাভার মডেল থানার (ওসি) জুয়েল মিঞা বলেন, সেতু হত্যার ঘটনায় হাসপাতাল থেকে চারজনকে শেরেবাংলা নগর থানাপুলিশ আটক করে। কিন্তু হত্যাকান্ডের সঙ্গে একজন জড়িত থাকায় বাকি তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related posts

Leave a Comment