আশুলিয়ায় ৫ আগস্ট নিখোঁজ কিশোর জিহাদ ৭০ দিন পর টঙ্গী থেকে জীবিত উদ্ধার

২৫ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) : গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ঢাকার আশুলিয়া থেকে নিখোঁজ হয় কিশোর জিহাদ। পরিবারের পক্ষ থেকে একপ্রকার ভেবেই নেওয়া হয়, আন্দোলনের সময় কোনোভাবে হয়তো মৃত্যু হয়েছে তার। তবে পুলিশের প্রচেষ্টায় দুই মাস পর নিখোঁজ জিহাদের সন্ধান পেয়ে উচ্ছ্বসিত হয়েছেন তার পরিবার। বুধবার (১৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলক কুমার দে।  এর আগে, গত ১৮ আগস্ট আশুলিয়ার জিরাবো এলাকার বাসিন্দা বেলাল হোসেন তার ছেলে জিহাদ নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডিতে বলা হয়েছিল, ৫…

Read More

রান্নাঘরে স্ত্রী ও মেয়ের গলাকাটা মরদেহ দেখে অজ্ঞান হয়ে হাসপাতালে স্বামী

২৫ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) :কক্সবাজারের কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নে মা ও-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার দুপুরে ইউনিয়নের শান্তি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ ও নৌ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেন। বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ আরমান হোসাইন। উদ্ধার মরদেহ দু’টি স্থানীয় নুরুল আবছারের স্ত্রী রুবি আক্তার (৩০) ও মেয়ে জারিয়া আক্তারের (৬)। স্থানীয়রা জানায়, শুক্রবার জুমার নামাজ শেষে বাড়িতে গেলে রান্নাঘরে স্ত্রী ও মেয়ের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখতে পায় স্বামী নুরুল আবসার। সাথে সাথে তার চিৎকার চেচামেচিতে আশপাশের লোকজন এগিয়ে আসলে তিনি অজ্ঞান হয়ে পড়েন।…

Read More

ধামরাইয়ে ২ সাংবাদিকের বিরুদ্ধে মামলার ঘটনায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে সাংবাদিকরা

২৫ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) :ঢাকার ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর অভিযোগ তুলে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলার আবেদনের ঘটনায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে সাংবাদিকরা।ধামরাই প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলার থানা রোড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এ বিক্ষোভ ও মানববন্ধনে প্রায় অর্ধ শতাধিক সাংবাদিক অংশ নেন।এতে বক্তারা বলেন, সাংবাদিক মনোয়ার হোসেন রুবেল ও সাংবাদিক রাজন আহমেদ দীর্ঘ দিন ধরে সুনামের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করছেন। তাদের বিরুদ্ধে এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করবে। তারা অবিলম্বে এ মামলা থেকে দুই সাংবাদিকের নাম প্রত্যাহারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি…

Read More

শ্রীপুরে অপপ্রচারের প্রতিবাদে আব্দুল মালেকের সংবাদ সম্মেলন

২৫ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) : গাজীপুরের শ্রীপুরে একটি স্বনামধন্য চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠান মাওনা সিটি হাসপাতালের সুনাম বিনষ্ট করার লক্ষে ষড়যন্ত্রমূলক, মিথ্যা, অপপ্রচার হয়রানি ও মানহানিকর কর্মকান্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মালেক। গত রবিবার উপজেলার মাওনা চৌরাস্তা মাওনা সিটি হাসপাতাল এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্যকালে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে ওই প্রতিষ্ঠানের কর্ণধার আব্দুল মালেক বলেন, একটি কুচক্রী মহল প্রতিষ্ঠানের সুনাম বিনষ্ট করার লক্ষ্যে, মানববন্ধন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার দিয়ে নানা ধরনের ঋণাত্মক কর্মকান্ডে লিপ্ত করার চেষ্টা চালাচ্ছে । এসব অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ…

Read More

ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে সরকার : প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা

সাভার প্রতিনিধি,২৫ অক্টোবর ২০২৪(বিবিনিউজ) : ছাত্রলীগকে রাজনৈতিক সংগঠক হিসেবে নয় সন্ত্রাসী সংগঠন হিসেবে সরকার নিষিদ্ধ করেছে বলে জানিয়েছেন অন্তর্বতীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।শুক্রবার দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় ব্র্যাক সিডিএমএ তিন দিন ব্যাপি মহিষ নিয়ে এশিয়ান বাফালো কংগ্রেস সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এসময় আরও বলেন,আওয়ামী লীগকে এখনো নিষিদ্ধের ব্যাপারে পরিকল্পনা হয়নি,ছাত্রলীগ সবসময় সন্ত্রাসী কার্যকালাপে লিপ্ত ছিলো ছাত্রলীগ যদি ভালো রাজনীতিতে থাকতো তাহলে নিষিদ্ধ হতো না তারা নিজেরা আইন ভঙ্গ করেছে আইন হাতে তুলে নিয়েছে…

Read More