ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

০২ অক্টোবর, ২০২৪(বিবিনিউজ): ইরান ইসরাইলে মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরাইলি সামরিক বাহিনী এবং ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে এ কথা জানা গেছে।লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলি অভিযানের পর সর্বশেষ এ ঘটনা ঘটেছে।জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।’এএফপি সাংবাদিকরা জানান, জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনার সাথে সাথে ইসরাইল জুড়ে সাইরেন বেজে ওঠে।ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা বলেছে যে ইরান ইসরাইলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।ইরানের রেভল্যুশনারি গার্ডস কোর বলেছে যে গত সপ্তাহে…

Read More

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক ৩ দিন ধরে অবরোধ করে রেখেছে শ্রমিকরা

স্টাফ রিপোর্টার,০২ অক্টোবর, ২০২৪(বিবিনিউজ): আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক তিন দিন ধরে অবরোধ করে রেখেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এঘটনায় মহাসড়কটিতে যানচলাচল বন্ধ রয়েছে। যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। শিল্প পুলিশ জানায়,বকেয়া বেতনের দাবিতে সোমবার সকাল থেকে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকা বার্ডস গার্মেন্টের শ্রমিকরা। তিন দিনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দিতে পারেনি। এখন পর্যন্ত মহাসড়কটি বন্ধ রয়েছে। এঘটনায় এখন পর্যন্ত কথা বলার জন্য বার্ডস গার্মেন্টেসের কোন কর্মকর্তাকে খুজে পাওয়া যায়নি। এছাড়াও ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর,ও বাইপাইল…

Read More