আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক ৩ দিন ধরে অবরোধ করে রেখেছে শ্রমিকরা

স্টাফ রিপোর্টার,০২ অক্টোবর, ২০২৪(বিবিনিউজ): আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক তিন দিন ধরে অবরোধ করে রেখেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এঘটনায় মহাসড়কটিতে যানচলাচল বন্ধ রয়েছে। যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। শিল্প পুলিশ জানায়,বকেয়া বেতনের দাবিতে সোমবার সকাল থেকে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকা বার্ডস গার্মেন্টের শ্রমিকরা। তিন দিনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দিতে পারেনি। এখন পর্যন্ত মহাসড়কটি বন্ধ রয়েছে। এঘটনায় এখন পর্যন্ত কথা বলার জন্য বার্ডস গার্মেন্টেসের কোন কর্মকর্তাকে খুজে পাওয়া যায়নি। এছাড়াও ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর,ও বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের বিভিন্ন স্থানে তীব্র যানজট দেখা দিয়েছে।
এদিকে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে উস্কে দেওয়া সেনাবাহিনী ও র‌্যাবের গাড়ি ভাঙচুরের অভিযোগে ৩৬ জনকে আটক করেছে যৌথ বাহিনী। আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এছাড়াও সকাল থেকে আশুলিয়ার সকল তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। উৎপাদন চলছে পুরো দমে।
যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা গুলোর সামনে যৌথ বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।

Related posts

Leave a Comment