বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো বিকেএসপি কাপ নারী ফুটবল টুর্নামেন্ট


১৫ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) : বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে সাভারে শেষ হলো বিকেএসপি কাপ নারী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। আশুলিয়ার জিরানী এলাকায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বিকেএসপি সবুজ দলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন বিকেএসপি লাল দল। খেলা শেষে বিজয়ী ও রানার আর্প দলকে নগদ অর্থ ও ট্রফি তুলে দেন বাংলাদেশ ফুটবল ফডারেশনের সভাপতি তাবিথ আউয়াল।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিকেএসপি সবুজ দলের লিমা, টুর্নামেন্টে ১০ গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা পুরস্কার পান বিকেএসপি লাল দলের সাগরিকা এবং সেরা গোলকিপার নির্বাচিত হন বিকেএসপি সবুজ দলের সাগরিকা।

৪দিন ব্যাপি অনুষ্ঠিত বিকেএসপি কাপ নারী ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এ মোট ১৬টি দল অংশ নেয়। এসময় সেখানে সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলের বিকেএসপির ৫জন খেলোয়াড়দেরও সংবর্ধনা দেন বিকেএসপি

এ সময় বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম, পরিচালক প্রশিক্ষণ কর্নেল মিজানুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment