বকেয়া বেতনের দাবিতে টানা ৪দিন সাভারের আশুলিয়ার নবীনগর -চন্দ্রা মহাসড়ক অবরোধ


১৫ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) :বকেয়া বেতন ভাতার দাবিতে টানা চার দিন ধরে সাভারের আশুলিয়ার নবীনগর -চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী এলাকা অবরোধ করে রেখেছে শ্রমিকরা। এতে করে গাড়ির চালক ও যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। দুর্ভোগ লাঘবে প্রশাসনের কাউকে পাওয়া পায়নি সেখানে। শ্রমিকরা জানায়,গাজীপুরের চক্রবর্তী এলাকার কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেরসরকারী বিনোয়াগ ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানের বে´িমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে কাজ করেন কয়েক হাজার শ্রমিক। পরে বকেয়া বেতনের দাবিতে ১২ নভেম্বর বিকেল থেকে শ্রমিকরা চক্রবর্তী এলাকা অবরোধ করে বিক্ষোভ করেন। টানা চার দিন ধরে গুরুত্বপূর্ণ মহাসড়কটি অবরোধ থাকায় গাড়ি চালক ও যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে শ্রমিকরা টায়ার জ¦ালিয়ে বিক্ষোভ করেন। এতে করে অনেক ট্রাকের কাঁচামাল গাড়িতে নষ্ট হয়ে যাচ্ছে। সময়মত গন্তেব্যে পৌছাতে না পেরে অনেকে গাড়ির নিচে ঘুমিয়ে পড়েছেন। বেতন ভাতা না পাওয়া পর্যন্ত মহাসড়ক অবরোধ থাকবে বলে জানিয়েছে শ্রমিকরা। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো মহাসড়ক অবরোধ রয়েছে।

Related posts

Leave a Comment