মানিকগঞ্জে চাঞ্চলকর নাজমা হত্যা মামলায় ১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড


১৫ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) : মানিকগঞ্জের হরিরামপুরে চাঞ্চলকর নাজমা বেগম হত্যা মামলায় আসামী মো. রফিক মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। আজ দুপুর ১২ টার দিকে আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন সিনিয়র জেলা ও দায়রা জজ লিয়াকত আলী মোল্লা।
আসামী রফিকের সাথে প্রতিবেশি নাজমা বেগমের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। বিরোধের জেরে ২০২১ সালের জুন মাসের ৪ তারিখ সকাল ৬টার সময় নাজমা বেগম হরিরামপুরের সরফদিনগর গ্রামে মরিচ ক্ষেতে কাজ করার জন্য বের হলে তাকে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে রফিক। এতে গুরুতর জখম হয় নাজমা। তাকে উদ্ধার করে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার মেয়ে হরিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্তকারী কর্মকর্তা এস.আই মো. আরিফ উল্লাহ মামলার তদন্ত করে ২০২১ সালের জুলাই মাসের ৬ তারিখে রফিক মিয়াকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত দন্ডবিধির ৩০২ ধারার অপরাধে দোষী সাব্যস্তক্রমে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করেন।

Related posts

Leave a Comment