১৩ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (জেইউডিএস) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ৫৩-তম ব্যাচের Protagoras-53 অনুষ্ঠানের সমাপনী দিনে পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথির ভাষণে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন বির্তক একটা শিল্প। এই শিল্পে যুক্তি-তর্ক উপস্থাপনের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত বের হয়ে আসে। রাষ্ট্র ও সমাজে ন্যায়-নীতি প্রতিষ্ঠায় বির্তক খুব ফলপ্রসূ মাধ্যম হতে পারে। উপ-উপাচার্য (শিক্ষা) তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে বির্তক চর্চায় যুক্ত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংবাদ উপস্থাপক ও আবৃত্তিশিল্পী রেহানা পারভীন। আরও উপস্থিত ছিলেন জেইউডিএস এর প্রধান উপদেষ্টা ইংরেজি…
Read MoreDay: November 13, 2024
আহতদের চিকিৎসা ব্যবস্থা পরিদর্শন স্বাস্থ্য উপদেষ্টা ও ব্রিটিশ হাইকমিশনারের
১৩ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) : স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসা ব্যবস্থা পরিদর্শন করেছেন। আজ বুধবার দুপুরে তারা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) যান এবং চিকিৎসক ও ভর্তিকৃত রোগীদের সাথে কথা বলেন। স্বাস্থ্য উপদেষ্টা এবং ব্রিটিশ হাইকমিশনার আড়াই ঘণ্টারও বেশি সময় হাসপাতালের চারতলায় থাকা প্রত্যেক রোগীর খোঁজ খবর নেন এবং তাদের সাথে বিস্তারিত কথা বলেন। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) পরিচালক নিটোরের পরিচালক ডা. কাজী শামীম উজজামান জানান, যুক্তরাজ্য থেকে আসা দুই সদস্য বিশিষ্ট চিকিৎসক টিম হাসপাতালে আহত ৮৫…
Read Moreপৃথিবীর সুরক্ষায় ‘জিরো কার্বন’-ভিত্তিক জীবনধারার আহ্বান প্রধান উপদেষ্টার
১৩ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ পৃথিবীকে জলবায়ু বিপর্যয় থেকে রক্ষা করার জন্য ‘শূন্য বর্জ্য ও শূন্য কার্বন’-এর ওপর ভিত্তি করে একটি নতুন জীবনধারা গড়ে তোলার পরামর্শ দিয়েছেন, যা একটি নতুন পৃথিবী গড়ার লক্ষ্যে তিনটি শূন্য ভিত্তিক তার দীর্ঘ দিনের স্বপ্ন উপস্থাপন করে। আজারবাইজানের রাজধানী বাকুতে কপ২৯-এর ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতাকালে তিনি বলেছেন, ‘বেঁচে থাকার জন্য, আমাদের আরেকটি সংস্কৃতি গঠন করতে হবে। একটি ভিন্ন জীবনধারার ওপর ভিত্তি করে আরেকটি পাল্টা সংস্কৃতি গড়তে হবে। এটি হবে শূন্য বর্জ্যের ওপর ভিত্তি করে। এ…
Read More