১১ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) :প্রতিবেশী শামীমা বেগমকে (মার্জিয়া) চুরির অপবাদ দেওয়ার ক্ষোভ থেকে সিলেটের কানাইঘাটের শিশু মুনতাহা আক্তারকে (৫) হত্যার ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা। মুনতাহা কানাইঘাটের বীরদল ভারারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে। ৩ নভেম্বর থেকে সে নিখোঁজ ছিল। গতকাল রোববার ভোররাতে তার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, এ ঘটনায় গত শনিবার রাতে শামীমা বেগমকে আটক করা হয়। পরে গতকাল শামীমার মা আলিফজান বেগম (৫৫), তাঁদের প্রতিবেশী ইসলাম উদ্দিন (৪০) ও নাজমা বেগমকে (৩৫) আটক করা হয়। মুনতাহা হত্যার ঘটনায় কোনো মামলা না হলেও নিখোঁজের ঘটনায় তার বাবা শামীম আহমদের…
Read MoreDay: November 11, 2024
পুতিনকে যুদ্ধ না বাড়ানোর হুঁশিয়ার ট্রাম্পের
১১ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) : যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপকালে ইউক্রেনে যুদ্ধ আর না বাড়ানোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, একীভূত নয়, ইউক্রেন আলাদা রাষ্ট্র হিসেবেই থাকবে। নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থীকে পরাজিত করে জয় লাভের মাত্র কয়েক দিনের মধ্যে গত বৃহস্পতিবার ফ্লোরিডার মার-এ-লাগো থেকে ট্রাম্প একথা বলেছেন। ‘ওয়াশিংটন পোস্ট’ রোববার একথা জানিয়েছে। সংবাদ সংস্থা এএফপি নব নির্বাচিত প্রেসিডেন্টের কোনো প্রতিনিধির তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে পারেনি। ওয়াশিংটন পোস্টের উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বেশকিছু লোকের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট আরো জানিয়েছে, ট্রাম্প পুতিনকে…
Read Moreআজারবাইজানের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা
১১ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজ সকালে আজারবাইজানের উদ্দেশ্য ঢাকা ছেড়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আজ সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এবার কপ-২৯ জলবায়ু সম্মেলন আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হচ্ছে। শফিকুল আলম বলেন, ‘জলবায়ু সম্মেলন উপলক্ষে প্রধান উপদেষ্টা ১১-১৪ নভেম্বর আজারবাইজানে সরকারি সফরে থাকবেন।’ তিনি জানান, এই সফরে প্রধান উপদেষ্টা অত্যন্ত ব্যস্ত সময় কাটাবেন। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ বাকুতে…
Read More