৬ ঘণ্টা পর মহাখালীর সড়ক ও রেললাইন ছাড়লেন রিকশাচালকেরা

২১ নভেম্বর ২০২৪(বিবিনিউজ): ছয় ঘণ্টা অবরোধের পর ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা মহাখালী রেললাইন ও পাশের সড়ক থেকে সরে গেছেন। ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণার প্রতিবাদ ও সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেওয়ার দাবিতে কয়েক শ চালক আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা সোয়া ৩টা পর্যন্ত অর্থাৎ ৬ ঘণ্টা ধরে মহাখালী রেলক্রসিং অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। যোগাযোগ করা হলে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, সেনাবাহিনী ও পুলিশ বুঝিয়ে বেলা সোয়া ৩টার দিকে ব্যাটারিচালিত রিকশাচালকদের সরিয়ে দিয়েছে। আজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে…

Read More

জনগন যাতে সকল ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই: ড. মুহাম্মদ ইউনূস

২১ নভেম্বর ২০২৪(বিবিনিউজ): অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মুক্তিযোদ্ধারা বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের যে স্বপ্ন নিয়ে রাষ্ট্রকে স্বাধীন করেছিলেন, আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারাবদ্ধ। আমরা এখন থেকে বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেখানে সত্যিকার অর্থে জনগণই হবে সকল ক্ষমতার মালিক। বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। অধ্যাপক ইউনূস বলেন, জুলাই-আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশের সূচনা করেছি। এ নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে এক বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। কেউ কারো ওপরে…

Read More

১১ দফা দাবিতে জাবির বিজনেস স্টাডিজ অনুষদে তালা দিলেন শিক্ষার্থীরা

২১ নভেম্বর ২০২৪(বিবিনিউজ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১১ দফা দাবিতে বিজনেস স্টাডিজ অনুষদের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এর মধ্যে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী (৫৩তম ব্যাচ) আফসানা করিম রাচি নিহতের ঘটনায় রিকশাচালককে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবিসহ তাঁর পরিবারকে ক্ষতিপূরণ ও নির্মাণাধীন সেন্ট্রাল লাইব্রেরির একটি অংশের নাম তাঁর নামে করার দাবি রয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সামনে জড়ো হন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। পরে তাঁরা অনুষদের মূল ফটকে তালা ঝুলিয়ে…

Read More

ঢাকার ধামরাইয়ে শ্রমিকবাহী বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ শ্রমিকসহ নিহত ৪,আহত ৪০

ষ্টাফ রিপোর্টার,২১ নভেম্বর ২০২৪(বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ে শ্রমিকবাহী বাসের সাথে ইট ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন নারী শ্রমিকসহ নিহত হয়েছে চারজন। এসময় আহত হয়েছে অন্তত চল্লিশ জন। রাতে ধামরাইর কালামপুর সড়কের খাগুরতা বাসষ্ট্যান্ডের পাশে এঘটনা ঘটে। নিহত চার শ্রমিককের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানায়,ধামরাইর গ্রাফিক্স টেক্সটাইলের কারখানা রাতের ছুটির পরে শ্রমিকবাহী একটি বাস কালামপুর দিয়ে বাটুলিয়ার দিকে যাচ্ছিলো। এসময় শ্রমিকবাহী বাসটি খাগুরতা এলাকায় পৌছলে সামনে থেকে আসা একটি ইট ভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই গ্রাফিক্স টেক্সটাইলের শ্রমিক জাহাঙ্গীর,নিপা,খাদিজা ও জিয়াসমিন নিহত হয়। এসময় আহত…

Read More