ষ্টাফ রিপোর্টার,২১ নভেম্বর ২০২৪(বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ে শ্রমিকবাহী বাসের সাথে ইট ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন নারী শ্রমিকসহ নিহত হয়েছে চারজন। এসময় আহত হয়েছে অন্তত চল্লিশ জন। রাতে ধামরাইর কালামপুর সড়কের খাগুরতা বাসষ্ট্যান্ডের পাশে এঘটনা ঘটে। নিহত চার শ্রমিককের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানায়,ধামরাইর গ্রাফিক্স টেক্সটাইলের কারখানা রাতের ছুটির পরে শ্রমিকবাহী একটি বাস কালামপুর দিয়ে বাটুলিয়ার দিকে যাচ্ছিলো। এসময় শ্রমিকবাহী বাসটি খাগুরতা এলাকায় পৌছলে সামনে থেকে আসা একটি ইট ভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই গ্রাফিক্স টেক্সটাইলের শ্রমিক জাহাঙ্গীর,নিপা,খাদিজা ও জিয়াসমিন নিহত হয়। এসময় আহত হয় অন্তত চল্লিশ জন। পরে খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত চারজনের লাশ উদ্ধারের পাশাপাশি আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে।
এবিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ঘটনার পরে ট্রাকের চালক ও সহকারী পলাতক রয়েছে তাদেরকে ধরতে অভিযান চলছে।
ঢাকার ধামরাইয়ে শ্রমিকবাহী বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ শ্রমিকসহ নিহত ৪,আহত ৪০
