১৭ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) : ঢাকার ধামরাইয়ে গত রাতে ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছে।ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইর ঢুলিভিটা এলাকায় এ দুঘটনা ঘটে। খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিহত দুই জনের লাশ উদ্ধার করেছে । মৃতরা হলো: পিকআপ চালক কাঞ্চন (৪৫) এবং সহকারী আশরাফুল (২৮)। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় রাত ২টায় ঢাকাগামী লেনে দাঁড়িয়ে থাকা ইট ভর্তি ট্রাকটিকে পিছন থেকে আরেকটি ট্রাক সজোরে থাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাকের চালক কাঞ্চন ও সহকারী আশরাফুল নিহত হয়।…
Read MoreDay: November 17, 2024
পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার প্রচেষ্টায় পূর্ণ সহায়তা দেবে যুক্তরাজ্য
১৭ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) : যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেছেন, তার সরকার বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করা অর্থ ফিরিয়ে আনার প্রচেষ্টায় ঢাকাকে পূর্ণ সহায়তা দেবে। আজ রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা বলেন। ক্যাথরিন ওয়েস্ট বলেন, আপনাকে জানানো গুরুত্বপূর্ণ যে আপনি আমাদের সমর্থন পেয়েছেন। ব্রিটিশ মন্ত্রী বলেন, শেখ হাসিনার প্রায় ষোল বছরের শাসনামলে বিদেশে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার ফেরত আনার জন্য ঢাকার প্রচেষ্টায় যুক্তরাজ্য তার সহায়তার হাত বাড়িয়ে দেবে। ইউনূস তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, দুর্নীতিবাজ…
Read Moreজাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক-সম্মান লিখিত ভর্তি পরীক্ষায় ফিরছে: উপাচার্য
১৭ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) : আগামী শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং ডিগ্রি মান উন্নয়নে অধিভুক্ত সব প্রতিষ্ঠানে স্নাতক-সম্মানে লিখিত ভর্তি পরীক্ষা নেয়া হবে। শনিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ৬টি কলেজের ছাত্র-শিক্ষক এবং স্থানীয় সুধিজনদের অংশগ্রহণে গুণগত শিক্ষা এবং ছাত্র-শিক্ষক সম্পর্ক উন্নয়নে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডিগ্রির মান উন্নয়নে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংক উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের সিলেবাস সংস্কারের রূপরেখা উল্লেখ করেন তিনি। উপাচার্য ২০২৫ সালকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বর্ষ হিসেবে ঘোষণা দেন এবং এ…
Read More