সাভার ও ধামরাইয়ে সমবায় দিবস উপলক্ষ্যে র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার, ৮ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) : সমবায়ে গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে ধারণ করে ঢাকার সাভার,ধামরাই,কেরানীগঞ্জ,নবাবগঞ্জ ও দোহারে সমবায় দিবস উপলক্ষ্যে র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সাভার উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার। এর আগে সেখানে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। অনুরুপভাবে ধামরাইয়ে উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের…

Read More