ষ্টাফ রিপোর্টার,৩ জুন ২০২৬(বিবিনিউজ):ঢাকার সাভারের আশুলিয়ায় ঐতিহ্যবাহী শিউলি সিনেমা হলে দর্শকদের উপচে পড়া ভিড়ে দারুণ সাড়া ফেলেছে অ্যাকশন ও বিনোদনধর্মী চলচ্চিত্র ‘অফিসার’। ঈদের দিন থেকে মুক্তির পর প্রতিটি শো-তেই হলবিমুখ দর্শকদের সিনেমা মুখী হতে দেখা গেছে। সম্প্রতি সিনেমাটির টিম আকস্মিকভাবে হল পরিদর্শনে গেলে দর্শকদের মাঝে তৈরি হয় বাড়তি উন্মাদনা।
সাভারের আশুলিয়ার বলিভদ্র বাজার এলাকার শিউলি সিনেমা হল। যেখানে দীর্ঘ বিরতির পর আবারও ফিরেছে বিপুল সংখ্যক দর্শক আর চিরচেনা সেই আমেজ। ঈদের দিন থেকে হলটিতে সগৌরবে চলছে বদিউল আলম খোকন পরিচালিত এবং মাহাবুবা শাহরীন প্রযোজিত নতুন অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ‘অফিসার’।

সম্প্রতি ছবিটির বিশেষ শো পরিদর্শন করতে সিনেমা হলে হাজির হন এর একঝাঁক কলাকুশলী। দর্শকদের সাথে বসে পুরো ছবিটি উপভোগ করেন তারা।
জনপ্রিয় চিত্রনায়ক ডি এ তায়েব অভিনীত এই সিনেমাটি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ দর্শকরা। পরিদর্শনে এসে ডি এ তায়েব সমাজের সর্বস্তরের মানুষকে সপরিবারে প্রেক্ষাগৃহে এসে বাংলা সিনেমা দেখার আহ্বান জানান।
এর আগে শিউলি সিনেমা হলে এসে পৌঁছালে সিনেমার টিমকে ফুলেল শুভেচ্ছা জানান হলের ম্যানেজার নূর হোসেন ও সাধারণ ভক্তরা। হল পরিদর্শনের সময় চিত্রনায়ক ডি এ তায়েব, প্রযোজক মাহাবুবা শাহরীন, চিত্রনায়ক ইরতিজা আফি এবং খলনায়ক হাবিব খানসহ অন্যান্য কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং খল-অভিনেতা মিশা সওদাগর অভিনীত এ ধরনের ভিন্নধর্মী ও বিনোদনমূলক সিনেমা নির্মাণে আগামীতে আরও প্রযোজকদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন দর্শকরা।
আশুলিয়ার শিউলি সিনেমা হলে দর্শকদের উপচে পড়া ভিড়ে চলছে অ্যাকশন ধর্মী সিনেমা ‘অফিসার’। তবে ঈদের ছুটি পর আরো দর্শক বাড়বে ধারণা করছে কর্তৃপক্ষ।
বলিভদ্র বাজার এলাকায় দর্শকদের সাথে বসে সিনেমাটি উপভোগ করলেন ছবির কলাকুশলীরা।
ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ডি এ তায়েব, মাহিয়া মাহি, ইরতিজা আফি ও মিশা সওদাগর।
বদিউল আলম খোকন পরিচালিত ছবিটি দেখতে ঈদের দিন থেকেই হলটিতে ভিড় করছেন সিনেমাপ্রেমীরা।
