আশুলিয়া কবিরপুরে অধিকাংশ রাত্রেই ঘটছে ডাকাতি ও ছিনতাই

স্টাফ রিপোর্টার,২৮ অক্টোবর, ২০২২(বিবিনিউজ):প্রতিনিয়ত সড়কে ছিনতাই ও ডাকাতির প্রতিবাদে আধ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে গ্রামবাসী। গতকাল সন্ধ্যা সাতটায় নবীনগর চন্দ্রা সড়কের কবিরপুর এলাকায় এক নারী পোশাক শ্রমিককে কুপিয়ে তার কাছ থেকে টাকা পয়সা ও মোবাইল লুট করে নিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী ডাকাতির প্রতিবাদে ঐ সড়ক আধ ঘন্টার জন্য অবরোধ করে রাখে।
গেল দুবছর ধরে মাসে অন্তত ৪-৫ বার ডাকাতি হয় সড়কের ওই এলাকায়। বেশ কিছুদিন ধরে পুলিশের একটি টহল টিম বাংলাদেশ বেতারের বাউন্ডারি ঘেষা ওই স্থানটিতে পাহারা দিলেও পুলিশের পাহারা চৌকির ৩০০ মিটার দূরে আজ এই ডাকাতির ঘটনা ঘটে। ফলে গ্রামবাসী বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে রাখে। গত দুই বছরে ওই একই জায়গায় বিকেল পাঁচটা থেকে রাত অবধি বহুবার ডাকাতি সংঘটিত হয়েছে। প্রাণ গেছে এ পর্যন্ত চারজনের।
পরে সাড়ে সাতটার দিকে আশুলিয়া থানার ওসির আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ গ্রামবাসী ।

Related posts

Leave a Comment