ষ্টাফ রিপোর্টার,২৭ নভেম্বর ২০২৪(বিবিনিউজ): ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্যে দিয়ে সাভারে শুরু হলো ঢাকা জেলার ইস্পাহানি প্রথম আলো আন্তবিশ^বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪। সকালে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় বেসরকারী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। এসময় জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করা হয়। আজকের খেলায় প্রথম রাউন্ডে অংশ গ্রহণ করেন,ফারইষ্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বনাম প্রেসিডেন্সি বিশ^বিদ্যালয়। দ্বিতীয় রাউন্ডের খেলায় অংশ গ্রহণ করেন,জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় বনাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ^বিদ্যালয়। আর তৃতীয় রাউন্ডের খেলায় অংশ গ্রহণ করেন,অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় বনাম ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় । এসময় উপস্থিত ছিলেন,জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু,জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির প্রধান ইমতিয়াজ সুলতান জনি,বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক ফিফা রেফারি ও হেড অব রেফারিজ আজাদ রহমান,ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড.এম লুৎফর রহমান,প্রেসিডেন্সি বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.আব্দুল মান্নান চৌধুরী,ফারইষ্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার ড.মোঃ মঞ্জুর ই খোদা তরফদার,ইস্পাহানি টি লিমিটেডের মহা ব্যবস্থাপক (বিপণন) ওমর হান্নান,উপ মহাব্যবস্থাপক (বিপণন) এইচ এম ফজলে রাব্বি,প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্রসহ আরো অনেকে। খেলা গুলো দেখার জন্য মাঠে দর্শকরা কানায় কানায় পূর্ন ছিলো। খেলার মিডিয়া পার্টনার এটিএন বাংলা।
সাভারে শুরু হলো ঢাকা জেলার ইস্পাহানি প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪
