শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে :জামাল উদ্দিন


ষ্টাফ রিপোর্টার,২৭ নভেম্বর ২০২৪(বিবিনিউজ): শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার পায়তারা করছে বলে অভিযোগ করেছেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার। সাভারের বাজার রোডে সাভার পৌর ২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
এসময় তিনি আরও বলেন,শেখ হাসিনাকে বাংলাদেশে দ্রুত ফিরিয়ে এনে কঠিন বিচার করতে হবে যাতে করে কেউ আর কখনো দেশের মানুষের উপর অন্যায় অত্যাচার করতে না পারে বলেও বলেন তিনি।
এসময় সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু,আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া,ঢাকা জেলা যুবদলের সহ সভাপতি আমজাদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment