অনলাইনে আয়কর প্রদানে চার্জ হ্রাস করেছে কেন্দ্রীয় ব্যাংক

১৪ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) : বাংলাদেশ ব্যাংক (বিবি) মোবাইল আর্থিক পরিষেবা, ডেবিট ও ক্রেডিট কার্ড এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আয়কর প্রদানের চার্জ কমিয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, করদাতাদের অধিকতর উৎসাহ প্রদান ও অনলাইনে আয়কর পরিশোধ সহজ করার লক্ষ্যে ই-রিটার্ন সিস্টেম হতে কার্ড পেমেন্ট, ইন্টারনেট ব্যাংকিং ও এমএফএস বা পিএসপি ওয়ালেটের মাধ্যমে আয়কর পরিশোধের ক্ষেত্রে ফি বা চার্জ নির্ধারণ করা হলো। বাংলাদেশে ইস্যুকৃত কার্ড ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে ২৫ হাজার টাকা পর্যন্ত লেনদেনে গ্রাহকের কাছ থেকে লেনদেন প্রতি…

Read More

শ্রম খাত সংস্কারের অঙ্গীকার প্রধান উপদেষ্টার

১৪ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ বলেছেন, তাঁর সরকার দেশের তৈরি খাতে আরও বিদেশী বিনিয়োগ আকর্ষণ করার প্রয়াসে শ্রম খাতে গুরুত্বপূর্ণ সংস্কার করবে। এখানে প্রাপ্ত এক খবরে বলা হয়েছে, আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ বৈশ্বিক জলবায়ু সম্মেলনের ফাঁকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে বৈঠককালে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা করার সময় অধ্যাপক ইউনূস তাকে বলেন, ‘শ্রম ইস্যুটি আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারের অন্যতম এবং আমরা সকল শ্রম সমস্যার সমাধান করতে চাই।’ থেরেসা মে বাংলাদেশের সঙ্গে শ্রম ইস্যুতে কাজ করার ইচ্ছাও ব্যক্ত করেন। তিনি প্রধান…

Read More

মধ্যরাতে জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহতদের ডাকে ছুটে এলেন ৫ উপদেষ্টা

১৪ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) : জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহতদের ডাকে মধ্যরাতে হাসপাতালের সামনে ছুটে এলেন পাঁচ উপদেষ্টা। যথাযথ চিকিৎসাসেবা দিতে না পারায় নিজেদের ভুল স্বীকার করে দায় নিলেন তারা। সেইসাথে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করে রুপরেখা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেন উপদেষ্টারা। আশ্বাস পেয়ে সড়ক ছেড়ে হাসপাতালের বেডে ফিরে যান জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত বিক্ষুব্ধরা। সুচিকিৎসা, পূনর্বাসনসহ নানা দাবিতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে বুধবার দুপুর থেকেই অবস্থান নেয় জুলাই আন্দোলনে আহতর ব্যক্তিরা। এসময় চোখে ব্যান্ডেজ, হাতে প্লাস্টার, হুইল চেয়ার ছাড়াও চেয়ার পেতে ভাঙা পা নিয়ে বসে থাকতে দেখা যায় আন্দোলনকারীদের। বেলাশেষে সন্ধ্যার পর দাবি করা…

Read More