দেশে আওয়ামী লীগের রাজনীতি পূর্ণবাসনের যড়যন্ত্র হচ্ছে :যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা

ষ্টাফ রিপোর্টার,১৯ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) : বর্তমানে দেশে আওয়ামী লীগের রাজনীতি পূর্ণবাসনের যড়যন্ত্র হচ্ছে বলে জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।সোমবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাবি আয়োজিত নবীন চোখে গণঅভ্যুথান ও আগামীর বাংলাদেশ আলোচনা শীর্ষক সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভঁইয়া এসময় আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতি যখন নিষিদ্ধের ব্যাপারে কথা হচ্ছে তখন রাজনীতি দল গুলো একেক সময় একেক কথা বলছে,আওয়ামী লীগ এখনো দেশ-বিদেশে ষড়যন্ত্র করে যাচ্ছে পুরোপুরি ফ্যাসিবাদ…

Read More

হাওরাঞ্চলের স্কুলে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

ষ্টাফ রিপোর্টার,১৯ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) : হাওরাঞ্চলের ছোট্ট শিশুদের গভীর মনোযোগ সহকারে পাঠদান করালেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান চন্দ্র রায় পোদ্দার। সোমবার সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত হাওরাঞ্চলের অপেক্ষাকৃত দুর্গম দুটি বিদ্যালয়ে আকস্মিক উপস্থিত হয়ে পাঠদান করাতে থাকেন তিনি। স্কুলগুলো হচ্ছে দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের রামপুর জালাল চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তাড়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপদেষ্টার এভাবে স্কুল পরিদর্শনকে ইতিবাচকভাবে দেখেছেন ছাত্র-শিক্ষকরা। উপদেষ্টা বিধান চন্দ্র রায় পোদ্দার দিরাই উপজেলার রামপুর জালাল চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির কয়েকজন শিক্ষার্থীকে ২০ মিনিটেরও বেশি সময় পাঠদান করান। পরে তিনি শিশু শ্রেণি,…

Read More

মানিকগঞ্জে সম্পাদক পরিষদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

ষ্টাফ রিপোর্টার,১৯ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) : মানিকগঞ্জ থেকে প্রকাশিত বিভিন্ন সংবাদপত্র নিয়ে গঠিত সম্পাদক পরিষদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার মো: বশির আহমেদ।আজ দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।এতে সম্পাদক পরিষদের সভাপতি শহীদুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পরিষদের কার্যকরী সদস্য গোলাম ছারোয়ার ছানু, পরিষদের যুগ্ম সম্পাদক আকরাম হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল আলীম, সাংগঠনিক সম্পাদক খন্দকার সুজন হোসেন, দপ্তর সম্পাদক আকমল হোসেন, প্রচার সম্পাদক এ এফ এম ফজলুল হক, সদস্য বাবুল আক্তার মঞ্জুর, জয়নাল আবেদীন বাবুল, আক্তার হোসেন মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।সম্পাদকদের বস্তুনিষ্ঠ…

Read More

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও ডরিন গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ

ষ্টাফ রিপোর্টার,১৯ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) : গাজীপুর মহানগরের সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে চক্রবর্তী এলাকায় চন্দ্রা -নবীনগর মহাসড়ক অবরোধ করে আজও চতুর্থ দিনের মতো বিক্ষোভ করছে। শিল্প পুলিশ জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় একচল্লিশ হাজার কর্মী রয়েছে। ওই কারখানার শ্রমিকেরা গেল সপ্তাহখানেক ধরেই সড়ক অবরোধ করে অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছে। গতকাল সকাল থেকে রাত ১১টা পর্যন্ত ১৩ ঘন্টা চন্দ্রা -নবীনগর সড়ক অবরোধ করে রাখে। রাতে শ্রমিকরা অবরোধ তুলে নিলেও চতুর্থ দিনের মতো আজ সকাল ১০ থেকে পুনরায় ওই সড়ক…

Read More

সাভারে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ ও মশা নিধন স্প্রে করলেন যুবদলের রাজ্জাক

ষ্টাফ রিপোর্টার,১৯ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) :ডেঙ্গু মহামারির হাত থেকে বাঁচতে জনসচেতনতার বিকল্প নেই। সচেতনতাই পারে ডেঙ্গু মহামারী থেকে মানুষকে বাঁচাতে। সাভারে সচেতনতামূলক লিফলেট বিতরণ কালে এ সব কথা বলেন যুবদল নেতা রাজ্জাক। সম্প্রতি দেশব্যাপি মরণঘাতী ভাইরাস ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছে। এ ভাবে আর কাউকে যেন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারাতে না হয় সেই লক্ষ্যে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব খানের নির্দেশে সাভারে যুবদল ও ছাত্রদলের উদ্যোগে সাভার পৌর ৫ নং ওয়ার্ডে ডেঙ্গু সচেতনতা মূলক লিফলেট ও মশা নিধন স্প্রে করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত…

Read More