সাভারে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ ও মশা নিধন স্প্রে করলেন যুবদলের রাজ্জাক

ষ্টাফ রিপোর্টার,১৯ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) :ডেঙ্গু মহামারির হাত থেকে বাঁচতে জনসচেতনতার বিকল্প নেই। সচেতনতাই পারে ডেঙ্গু মহামারী থেকে মানুষকে বাঁচাতে। সাভারে সচেতনতামূলক লিফলেট বিতরণ কালে এ সব কথা বলেন যুবদল নেতা রাজ্জাক। সম্প্রতি দেশব্যাপি মরণঘাতী ভাইরাস ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছে।

এ ভাবে আর কাউকে যেন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারাতে না হয় সেই লক্ষ্যে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব খানের নির্দেশে সাভারে যুবদল ও ছাত্রদলের উদ্যোগে সাভার পৌর ৫ নং ওয়ার্ডে ডেঙ্গু সচেতনতা মূলক লিফলেট ও মশা নিধন স্প্রে করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সাধারন সম্পাদক মোঃ রাজ্জাকুর রহমান রাজ্জাক। এসময় আরো উপস্থিত ছিলেন সাভার থানা ছাত্রদলের এরশাদ হোসেন জয় সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আলভি ইসলাম অপু, সাঈদ, মোখলেছুর রহমান,আশরাফুল,আলিফ, আব্দুল্লাহ, হীরা, সাকিব জয়ন্ত ও অন্যান্য নেতা কর্মীরা।১৫ নভেম্বর শুক্রবার বিকালে ডেঙ্গু সচেতনতায় লিফলেট ও মশা নিধন কার্যক্রম শুরু হয় ।

প্রধান অতিথির বক্তব্যে রাজ্জাকুর রহমান বলেন,করোনা মহামারী ও প্রাকৃতিক দূর্যোগ বন্যার সময় তারা বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ক্ষতিগ্রস্থ মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। নগদ টাকা সহ বিভিন্ন অনুদান নিয়ে সাধারণ মানুষের পাশে দাড়িয়েছি। সারা দেশে ডেঙ্গুর পাদুর্ভাব বেড়ে যাওয়ায় আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা মাস ব্যাপি জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করছি।তিনি উপস্থিত নেতা কর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, আমরা আমাদের বাড়ির আঙ্গিনা পরিস্কার রাখবো যত্রতত্র ময়লা ফেলবোনা, পানি জমাকৃত পাত্র ঢেকে রাখবো যাতে করে ডেঙ্গুবাহীত এডিস মশার জন্ম না হয়।
এ সময় তিনি আরো বলেন, কেবল মাত্র সচেতনতাই পারে আমাদেরকে ডেঙ্গুর মহামারীর হাত থেকে বাঁচাতে।
এসময় তিনি আরো জানান মানুষের কল্যাণে তারা সব সময় একধাপ এগিয়ে এবং মানুষের সেবায় নিয়োজিত।
তিনি আরো বলেন বরাবরের মতোই যুবদল মানুষের কল্যাণে ছিল আছে থাকবে।
তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।

Related posts

Leave a Comment