ভারতে নৌকা ডুবি : ২০ জনের প্রাণহানি

indiyaলক্ষেèৗ (ভারত), ১৪ সেপ্টেম্বর : ভারতের উত্তরাঞ্চলে যমুনা নদীতে বৃহস্পতিবার শ্রমিক বোঝাই একটি নৌকা ডুবে গেলে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটে। খবর এএফপি’র।
উত্তর প্রদেশের ভগপতে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট ধরম পাল সিং জানান, ২০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরো জানান, বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নৌকাটি ব্যক্তিগতভাবে ভাড়া করা। এতে ৫০ থেকে ৫৫ জনকে বহন করা হচ্ছিল।

Related posts

Leave a Comment