ভারতে সাংবাদিককে কুপিয়ে হত্যা

নয়াদিল্লী, ২১ সেপ্টেম্বর : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যে স্থানীয় এক টেলিভিশন নিউজ চ্যানেলের এক সাংবাদিককে বুধবার কুপিয়ে হত্যা করা হয়েছে। বিক্ষোভের খবর সংগ্রহ করতে গেলে বিক্ষুব্ধ জনতা তাকে হত্যা করে। পুলিশ একথা জানায়। খবর সিনহুয়ার। খবরে বলা হয়, ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরের পশ্চিম ত্রিপুরা জেলার মান্দাইয়ে শান্তনু ভৌমিক নামের সাংবাদিক এ হামলার শিকার হন। পুলিশ এ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে ইন্ডিজেনাস পিপল’স ফ্রন্ট অব ত্রিপুরার (আইপিএফটি) চার সদস্যকে গ্রেফতার করেছে। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেন, স্থানীয় টেলিভিশন নিউজ চ্যানেল দিনরাতে কর্মরত এক সাংবাদিক আজ বিকেলে…

Read More

সিলেটে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

সিলেট, ২১ সেপ্টেম্বর: সিলেটে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও ৩ জন আহত হয়েছে। নিহতরা হলেন, ছাতক উপজেলার ঝামক গ্রামের জুনাব আলীর পুত্র আবদুল হক (৩৫) ও জাউয়া লক্ষমসোম এলাকার বাসিন্দা আবদুল করিম (৬০)। জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নির্মলেন্দু দেব বলেন, বুধবার রাত সাড়ে ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কে ছাতক উপজেলার জাতুয়াবাজার এলাকায় সুনামগঞ্জগামী পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে থাকা নির্মাণ শ্রমিক আবদুল হক ও আবদুল করিম ঘটনাস্থলে নিহত হন। আহত সুফিয়ান মিয়া (৪৫), সালেহ…

Read More

শনিবার বগুড়ায় বিএনপির হরতাল

বগুড়া, ২১ সেপ্টেম্বর : বগুড়ায় নাশকতার মামলায় জেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলামের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রতিবাদে শনিবার অর্ধ দিবস হরতাল আহ্বান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা বগুড়া বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হরতাল কর্মসূচির ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি শুক্রবার থেকে ৯দিনের ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচি পালনেরও ঘোষণা দেন। নাশকতার একটি মামলায় অভিযুক্ত জেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম বৃহস্পতিবার বগুড়ার স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক এমদাদুল হকের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের…

Read More

সমৃদ্ধির অংশীদার হতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিউইয়র্ক, ২১ সেপ্টেম্বর: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল এখানে আমেরিকার শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দকে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন। এখানে গ্রান্ড হায়াত হোটেলে বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং (বিসিআইইউ) আয়োজিত মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ইউটিসি অ্যাসোসিয়েটস’র সিইও আজিজ আহমেদ, ওয়ালমার্টের ভাইস প্রেসিডেন্ট পল ডাইক, ওআরবিআইএস’র প্রধান উন্নয়ন কর্মকর্তা (সিডিও), গভর্নমেন্ট রিলেশনস এন্ড কমিউনিকেশনস অফিসার টেমার ইউনিস, ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট-এর ভারপ্রাপ্ত বিশেষ প্রতিনিধি অ্যালিস জি ওয়েলস, স্কাইপাওয়ারের সিনিয়র পরিচালক মারিয়া বোরোবিয়েভা, পাওয়ারপ্যাকের রন সিকদার, এফইডিএকস-এর ডেভিড শর্ট, স্কট প্রাইস অব ওয়ালমার্ট ইন্টারন্যাশনালের জে প্রেয়র, কোকা কোলা পরিচালক…

Read More

ইলিশ ভিন্দালু

 এই ব্ছর সেই মহার্ঘ মাছ মহা সমারোহে বাঙালির পাতে ঝাঁপিয়ে পড়েছে। বাঙালি হেঁসেলে ইলিশের মুড়ো থেকে ল্যাজা, এমনকি ডিম দিয়েও হরেক পদ তৈরি হয়। মহালয়ার আগ দিয়ে এই প্রবল গ্রীষ্মের আবহাওয়ায় আজ আমরা বানাবো টকঝাল স্বাদের সহজে হজম করা যায় এবং চট করে রান্না হয়ে যায় এমন একটা পদ, ইলিশ ভিন্দালু। উপকরণ ইলিশ ভিন্দালু বানাতে লাগবে- ইলিশ মাছের চারটে পিস। এক চামচ নুন এবং হলুদ গুঁড়ো। তেঁতুল জলে ভিজিয়ে ছেঁকে নিয়ে বানানো এক চামচ জ্যুস। জিরে গুঁড়ো,ধনে গুঁড়ো- এক চামচ। থাই চিলি- যত প্রাণে চায়। আদা বাটা- আধা চামচ। রসুন…

Read More

রাষ্ট্রপতির সঙ্গে ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ

২১ সেপ্টেম্বর : রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য আবদুল হামিদের সঙ্গে ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম হারুন-অর-রশিদ আসকারি বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন। এ সময় রাষ্ট্রপতির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও আসন্ন ৪র্থ সমাবর্তন বিষয়ে আলোচনা করা হয়। উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহীনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ উপস্থিত ছিলেন।

Read More

মাগুরায় বিদ্যুৎ স্পৃষ্টে ২ বন্ধুর মৃত্যু

বিবি নিউজ ,মাগুরা, ২১ সেপ্টেম্বর : সদর উপজেলার সাইত্রিশ লাউতড়া গ্রামে  বুধবার সকালে মুরগির ফার্মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’বন্ধু মারা গেছে। মৃতরা সাইত্রিশ লাউতড়া গ্রামের লুৎফর কাজীর ছেলে টিটুল কাজী (৩০) ও পাশ্ববর্তী আলাইপুর গ্রামের নিজাম মোল্লার ছেলে হাসান মোল্লা (৩০)। সদর থানার এসআই রবিউল ইলাম জানান, সকাল সাড়ে ৯ টার দিকে টিটু কাজী বাড়ির পাশে নিজ মুরগির ফার্মে কাজ করার সময় বৈদ্যুতিক তারে পেঁচিয়ে যান। এ সময় সেখানে উপস্থিত তার বন্ধু হাসান মোল্লা তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা দু’জনকেই উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে…

Read More

নাটোরে ওএমএস কর্মসূচিতে প্রতিদিন ৫ হাজার ২শ’ মানুষ চাল পাচ্ছেন

নাটোর, ২১ সেপ্টেম্বর : খাদ্য শস্যের বাজার মূল্যের উর্ধ্বগতির প্রবনতা রোধ, নিম্ন আয়ের জনগোষ্ঠীকে মূল্য সহায়তা প্রদান এবং বাজার দর স্থিতিশীল রাখার লক্ষ্যে নাটোরে প্রতিদিন পাঁচ হাজার ২০০ মানুষের মাঝে ৩০ টাকা কেজি দরে মাথপিছু ৫ কেজি করে চাল বিক্রি করা হচ্ছে। জেলা শহর, উপজেলা ও উপজেলা সদর বহির্ভূত পৌর এলাকায় ওএমএস কর্মসূচীর এই কার্যক্রম পরিচালনায় সরকার প্রতিদিন ভর্তুকি প্রদান করছে প্রায় পৌনে তি নলাখ টাকা। জেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়, গত সোমবার থেকে জেলা শহরে ১৫জন ডিলারের মাধ্যমে পর্যায়ক্রমে প্রতিদিন পাঁচটি বিক্রয় কেন্দ্রে এক টন করে চাল বিক্রি…

Read More

গ্যাসের পাইপ বিস্ফোরণে দগ্ধ ৩

ঢাকা, ২১ সেপ্টেম্বর : রাজধানীর ফকিরাপুল গরম পানির গলিতে একটি প্রেস কারখানায় গ্যাস পাইপ লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনায় কারখানার মালিকসহ ৩ জন দগ্ধ হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধকৃতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন, কারখানা মালিক সুজন সিকদার (২৪), কর্মচারী মুক্তার হোসেন (১৮) ও তাহমীন (১৩)। দগ্ধ হওয়া সুজনের ভাই সোহেল রানা জানান, ফকিরাপুল গরম পানির গলির ২৪৫/এ নম্বর ৬ তলা ভবনের নিচ তালায় ‘ভাই ভাই বান্ডিলখানা’ নামে একটি প্রেস কারখানা আছে তার ভাই সুজনের। রাতে কাজ…

Read More

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে ডিপজল

বিবি নিউজ , ঢাকা, ২১ সেপ্টেম্বর : ঢাকাই চলচ্চিত্রের দাপুটে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার বিকালের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি। নির্মাতা মনতাজুর রহমান আকবর বিষয়টি নিশ্চিত করে বলেন, হার্টে একটি ব্লক ধরা পরেছে। এছাড়া ফুসফুসে পানি জমেছে। ল্যাবএইড হাসপাতালের চিকিৎসকরা এমনটাই জানিয়েছেন। ডিপজলের সঙ্গে সিঙ্গাপুর গিয়েছেন তার মেয়ে অলিজা মনোয়ার ও স্ত্রী জবা। মঙ্গলবার বিকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। এরপর চিকিৎসকরা তাকে সিঙ্গাপুর নিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দেন।  …

Read More