বিবি নিউজ ,মাগুরা, ২১ সেপ্টেম্বর : সদর উপজেলার সাইত্রিশ লাউতড়া গ্রামে বুধবার সকালে মুরগির ফার্মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’বন্ধু মারা গেছে।
মৃতরা সাইত্রিশ লাউতড়া গ্রামের লুৎফর কাজীর ছেলে টিটুল কাজী (৩০) ও পাশ্ববর্তী আলাইপুর গ্রামের নিজাম মোল্লার ছেলে হাসান মোল্লা (৩০)।
সদর থানার এসআই রবিউল ইলাম জানান, সকাল সাড়ে ৯ টার দিকে টিটু কাজী বাড়ির পাশে নিজ মুরগির ফার্মে কাজ করার সময় বৈদ্যুতিক তারে পেঁচিয়ে যান। এ সময় সেখানে উপস্থিত তার বন্ধু হাসান মোল্লা তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা দু’জনকেই উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এসআই রবিউল জানান, মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার পাশাপশি স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দিয়া ইসলাম / বিবি নিউজ / ১৪৭
