গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

accident-001ডেস্ক রিপোর্ট: সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি(৩০) নিহত হয়েছেন।বুধবার সকাল ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুস ছালাম জানান, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

 

মিতু/বিবি  নিউজ/৩২৬

Related posts

Leave a Comment