মন্ত্রীর বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

111348_55555ডেস্ক রিপোর্ট:যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের বেইলি রোডের মিনিস্টার এপার্টমেন্টের বাসা থেকে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে গলায় গামছা পেঁচানো অবস্থায় মিলন টিকাদার (২০) নামের ওই গৃহকর্মীর উদ্ধার করা হয়।

মিলন মাগুরা সদর উপজেলার কুরাগাছি গ্রামের বিজন টিকাদারের ছেলে। মিলন ৩ বছর ধরে প্রতিমন্ত্রীর বেইলি রোডের বাসায় কাজ করছিলেন।  ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের দাবি প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছে সে।

রমনা থানার এসআই আতোয়ার হোসেন জানান, মিলন ক্রীড়া প্রতিমন্ত্রীর বাসায় কাজ করত। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে বুধবার ভোর ৬টার মধ্যে যেকোনো সময় ওই বাসার ডাইনিং রুমের সিলিং ফ্যানের সঙ্গে গামছা ও লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করে থাকতে পারে। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

 

 

মিতু/বিবি নিউজ/৩২৫

Related posts

Leave a Comment