মুরাদনগরে ১৩ কেজি গাজাঁসহ আটক ১

মুরাদনগর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৩ কেজি গাজাঁসহ আবুল কালাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মাদক ব্যবসায়ী আবুল কালাম কুমিল্লা জেলার কোতোয়ালি থানার আড়াইওড়া গ্রামের মৃত আ. মাশুক মিয়ার ছেলে। মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের করিমপুর বাজার এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর-রামচন্দ্রপুর সড়ক হয়ে রামচন্দ্রপুরে একটি মাদকের চালান যাচ্ছে এমন খবরের ভিত্তিতে মুরাদনগর থানার এএসআই কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। করিমপুর বাজারের মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশিকালে ১৩ কেজি গাজাঁসহ ব্যবসায়ী আবুল কালামকে আটক করে…

Read More

রংপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

রংপুরের কাউনিয়ায় এক অটোচালককে গলাকেটে হত্যার পর অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।বুধবার রাত সাড়ে ৯টার দিকে মদামোদন এলাকায় এ ঘটনা ঘটে। কাউনিয়া থানা সূত্রে জানা গেছে, রংপুর সদর উপজেলার নাচনিয়া এলাকার আব্দুল মালেকের শারীরিক প্রতিবন্ধী ছেলে মমিনুল ইসলাম (২৬) অন্যান্য দিনের মতো বুধবার তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। সাতমাথা থেকে সাহেবগঞ্জ যাবার পথে মদামোদন এলাকায় রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। কথা কাটাকটির এক পর্যায়ে তারা মমিনুলকে গলা কেটে হত্যা করে। পরে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পথচারীরা রাস্তায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।…

Read More

চীনে প্রচন্ড বৃষ্টিপাত, ৫ জনের মৃত্যু

জি’য়ান (চীন), ২৮ সেপ্টেম্বর : চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শাংজি প্রদেশের আনকং নগরীতে প্রচন্ড বৃষ্টিপাতে পাঁচজন মারা গেছে এবং আরো চারজন নিখোঁজ রয়েছে। সেখানে মঙ্গলবার থেকে এ বৃষ্টিপাত শুরু হয়। বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়। খবর সিনহুয়ার। নগরীর বন্যা নিয়ন্ত্রণ সদরদপ্তর জানায়, বৃষ্টিপাতের কারণে প্রায় দেড় লাখ লোক ক্ষতির মুখে পড়েছে। এতে স্থানীয় সরকার ২৭ হাজারের বেশী বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। তারা আরো জানায়, বৃষ্টিপাতে কমপক্ষে দুই হাজার ঘরবাড়ির এবং ১২ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এতে সরাসরি প্রায় ৮ কোটি ১০ ডলার মূল্যের সম্পদের ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার প্রাদেশিক আবহাওয়া…

Read More

রোহিঙ্গাদের দুর্দশা লাঘবে সম্ভব সবকিছু করুন, সু চিকে

রোহিঙ্গাদের দুর্দশা লাঘবে সম্ভব সব ব্যবস্থা নিতে মিয়ানমারের নেত্রী অং সান সু চির প্রতি আহ্বান জানিয়েছে ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড। সাম্প্রতিক সংকট শুরু হওয়ার পরে সম্প্রতি মিয়ানমার সফর করা ফিল্ড বলেন, সহিংসতা বন্ধে ও ত্রাণ সরবরাহর অনুমতি দিতে জাতিসংঘের আহ্বানে অবশ্যেই সাড়া দিতে হবে। মিয়ানমারের রাজধানী নাইপিদোতে অং সান সু চির সঙ্গে বৈঠকের পরে তিনি বলেন, রাখাইনে গত কয়েক সপ্তাহে যা হয়েছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য একটি ‘ট্র্যাজেডি’। আমরা চাই এই সহিংসতা বন্ধ হোক এবং যেসব মানুষ বাড়ি ছেড়ে পালিয়েছে তারা যেন নিরাপদে ও তাড়াতাড়ি বাড়ি ফিরতে…

Read More

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে দেয়া পোস্টে তিনি প্রধানমন্ত্রীকে জন্মদিনে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালের এই দিনে মধুমতি নদী বিধৌত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

Read More

গুলশানের স্টার টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

ঢাকা, ২৮ সেপ্টেম্বর : রাজধানীর গুলশানে স্টার টাওয়ারের প্লাস্টিক কোম্পানির অফিসের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ২টি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত ডিউটি অফিসার আতাউর রহমান বাসস’কে জানান, বৃহস্পতিবার সকাল ৮টা ১৭ মিনিটে গুলশান-১ এর ১৩৮ নম্বর রোডের ছয়তলা স্টার টাওয়ারের পাঁচতলার একটি প্লাস্টিক কোম্পানির অফিসে আগুন লাগে। ফায়ার সার্ভিস কর্মীরা আধাঘন্টা চেষ্টার পর ৮টা ৫৫ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির…

Read More

প্রতিবছর ৪৫ হাজার শরণার্থী আশ্রয় দেবে যুক্তরাষ্ট্র

২৮ সেপ্টেম্বর : আগামী অর্থবছর থেকে সর্বোচ্চ ৪৫ হাজার শরণার্থী আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। বিগত ১০ বছরে যা সর্বনিম্ন। ডেমোক্রেট ও মানবাধিকার সংস্থাগুলো এই সিদ্ধান্তের সমালোচনা করলেও ট্রাম্প প্রশাসনের দাবি, মার্কিনির নিরাপত্তা নিশ্চিত করতেই তাদের এই পদক্ষেপ। বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ১৯৮০ সালে মার্কিন শরণার্থী আশ্রয় ব্যবস্থা গঠনের পর থেকে এবারই সর্বনিম্ন সংখ্যক শরণার্থী আশ্রয় দেওয়ার প্রস্তাব এটি। মানবাধিকার সংস্থাগুলো জানায়, বিশ্বজুড়ে চলা শরণার্থী সংকটকে এ্ই প্রস্তাবের মাধ্যমে এড়িয়ে যাওয়া হয়েছে। এছাড়া এই প্রস্তাব অনুযায়ী শরণার্থীদের জন্য…

Read More

বাবুগঞ্জে নদী ভাঙনে বসত ঘর বিলীন

বাবুগঞ্জে রাতের আঁধারে নদী ভাঙনে প্রায় পাঁচটি ঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আরো হুমকিতে রয়েছে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানসহ একটি সেতু। বাবুগঞ্জে গত দুই দিনের আকস্মিক নদী ভাঙনে পাঁচটি পরিবার নিস্ব হয়ে গেছে। সুগন্ধা নদীর থাবায় বাবুগঞ্জ উপজেলার মহিষাদি গ্রামের পাঁচটি পরিবারের সদস্যরা সব হারিয়ে শুধু প্রাণে বেঁচে রয়েছে। বাড়ি ঘর সরিয়ে নিচ্ছেন প্রায় ১০টি পরিবার। এ ছাড়া মহিষাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাশিদা মোশারফ মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ঢুকে পড়েছে ভাঙন। হুমকিতে রয়েছে ক্যাপ্টেন মো. মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুসহ পুরো মহিষাদি গ্রাম। সরেজমিনে গিয়ে দেখা যায়, নদীর কাছাকাছি ঝুঁকি নিয়ে রাস্তার ওপর…

Read More

আগামী তিনদিন বৃষ্টিপাত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে

ঢাকা, ২৮ সেপ্টেম্বর: আগামী কয়েকদিন বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান বাসসকে এ কথা জানান। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পূর্বাভাসে বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ হয়ে উত্তরÑপূর্ব দিকে আসাম…

Read More

কুমারী পূজা আজ

মহাসপ্তমীবিহিত থেকেই মূলত সাড়ম্বরে শুরু হলো শারদীয় দুর্গোত্সব। আর মাত্র তিনটি দিবানিশির প্রহর পেরুলেই উমার কৈলাশ গমন। ‘ঠাকুর থাকবে কতক্ষণ’-এই সুর এখন ভক্ত প্রাণে। আজ শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী। সকালে রাজধানীর রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত হবে। এক বালিকার মধ্যে শুদ্ধ নারীর রূপ চিন্তা করে সনাতনধর্মীরা তাকে ‘দেবী’ জ্ঞানে পূজা করবেন। শ্রীরামকৃষ্ণের কথামৃতে বলা আছে- ‘সব স্ত্রীলোক ভগবতীর এক-একটি রূপ। শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর বেশি প্রকাশ।’ প্রথা ও নিরাপত্তার কারণে মেয়েটির নাম এবং পরিচয় পূজা সূচনার আগে প্রকাশ করা হয় না। সব নারীতে মাতৃরূপ উপলব্ধি করাই কুমারী পূজার লক্ষ্য। আজ সকালে নির্দিষ্ট…

Read More