ঢাকা, ১৮ সেপ্টেম্বর : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ২০১৭-১৮ আখ মাড়াই মওসুমে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) ৬৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তিনি বলেন, আগামী রমজানে বাজারে নিরবচ্ছিন্ন চিনি সরবরাহ এবং সাম্প্রতিক বন্যায় আখ উৎপাদনের ক্ষতি পুষিয়ে নিতে সরকার বিএসএফআইসি’র মাধ্যমে ১ লাখ মেট্রিক টন চিনি আমদানির সিদ্ধান্ত নিয়েছে। আমু সর্বোচ্চ স্বচ্ছতার সাথে চিনি আমদানি প্রক্রিয়া সম্পন্ন করতে বিএসএফআইসির কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন। শিল্পমন্ত্রী আজ রাজধানীর দিলকুশায় চিনি শিল্পভবনে ২০১৭-১৮ আখ মাড়াই মওসুমে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বিএসএফআইসি এর আওতাধীন চিনিকলগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের…
Read MoreDay: September 19, 2017
টেকনাফ থেকে বান্দরবান পর্যন্ত সীমান্তে মোবাইল নেটওর্য়াক বন্ধ
কক্সরাজার, ১৯ সেপ্টেম্বর : নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় রোহিঙ্গা অধ্যুষিত মিয়ানমার সীমান্ত এলাকার সব মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানের নেটওর্য়াক বন্ধ করে দেয়া হয়েছে। জাতীয় স্বার্থ দেশের সার্বভৌমত্বের প্রশ্নে হুমকি হয়ে দাঁড়ানোর প্রেক্ষিতে মোবাইল সেবাদানকারী টাওয়ার কানেকশন বন্ধ করে দেয়া হয়েছে বলে দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। উখিয়া উপজেলার কুতুপালংস্থ রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বাংলালিংকের টাওয়ার বন্ধ করার কাজ করার সময় বাংলালিংকের কারিগরি টিমের সদস্য আবু বকর সিদ্দিক স্বপন বলেন, সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত মোতাবেক আমরা টেকনাফ থেকে উখিয়া, বান্দরবান পর্যন্ত সীমান্ত এলাকার সব টাওয়ারের সংযোগ বন্ধ করে দিয়েছি। ওই এলাকার বাসিন্দারা বাংলালিংকের সেবা পাবেন…
Read Moreভারতের বিপক্ষে বাংলাদেশের অবিশ্বাস্য জয়
বাংলাদেশের ফুটবল মানেই যেন হতাশা। সাফ অনুর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে প্রথমার্ধে বাংলাদেশ তিন গোল হজম করলে দুর্দশা যেন আরো প্রকট হয়। তখন কে-ই ভেবেছিল এমন অবিশ্বাস্য কিছু করে ফেলবে বাংলাদেশের যুবারা। দ্বিতীয়ার্ধে বিস্ময়কর ফুটবল নৈপুণ্য উপহার দিয়ে ভারতকে ৪-৩ গোলে পরাজিত করেছে লাল সবুজের প্রতিনিধিরা। ভুটানের থিম্পুতে চলমান সাফ অনুর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের ম্যাচে বাংলাদেশ ও ভারতের লড়াইটি শুরু হয় বেলা চারটার। দুঃস্বপ্নের প্রথমার্ধের পর অসাধারণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিস্ময়কর জয়কে সঙ্গী করে মাঠ ছাড়ে বাংলাদেশ। প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক জাফর আবদুল্লাহ; জোড়া গোল করেন তিনি। এছাড়া একটি করে গোল করেন…
Read Moreরোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে থাকবে
ঢাকা, ১৯ সেপ্টেম্বর : রোহিঙ্গাদের আশ্রয় এবং খাবার দিয়ে বাংলাদেশ ঐতিহাসিক ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত ও ব্রিটিশ পার্লামেন্টের এমপি রুশনারা আলী। একই সঙ্গে তিনি রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন। সোমবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে রুশনারা আলী সফররত যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ এই এমপি আরো বলেন, মিয়ানমার সংখ্যালঘু মুসলিমদের নির্যাতন, হত্যা ও দেশ ত্যাগে বাধ্য করায় যুক্তরাজ্য সরকার, পার্লামেন্ট এবং ব্রিটিশ জনগণ এর নিন্দা জানিয়েছে এবং…
Read Moreরোহিঙ্গাদের জন্য রিহ্যাবের স্যানিটেশন প্রকল্পের উদ্বোধন করলেন সেতুমন্ত্রী
ঢাকা, ১৯ সেপ্টেম্বর : রোহিঙ্গাদের জন্য স্বাস্থ্যসম্মত স্যানেটারি ল্যাট্রিন ও বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ স্থাপনের কাজ শুরু করেছে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। রিহ্যাবের অর্থায়নে কক্সবাজার বালুখালি পানবাজারের রোহিঙ্গা শিবিরে ৫শ’ স্যানেটারি ল্যাট্রিন ও একশ’টি গভীর নলকূপ স্থাপন করা হবে। এই সহায়তামূলক প্রোগ্রামের নাম দেয়া হয়েছে ‘রোহিঙ্গা স্যানিটেশন প্রকল্প’। সোমবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বালুখালি পানবাজারে এই প্রকল্পের উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, আওয়ামী লীগের…
Read Moreজাতিসংঘের সংস্কারবিষয়ক উচ্চপর্যায়ের সভায় প্রধানমন্ত্রীর যোগদান
নিউইয়র্ক, ১৮ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সংস্কারে মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত উচ্চপর্যায়ের এক সভায় যোগদান করেন। সোমবার জাতিসংঘ সদর দফতরে আয়োজিত এ সভায় বিশ্ব সংস্থার ৭২তম অধিবেশনে যোগদানে আগত ১৯৩টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা যোগ দেন। এতে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমলাতন্ত্র ও অব্যবস্থাপনার কারণে সাম্প্রতিক বছরগুলোতে জাতিসংঘ পুরোপুরি সম্ভাবনায় পৌঁছতে পারেনি। উচ্চপর্যায়ের এ সভার আলোচ্য বিষয়ের শিরোনাম ছিলো ‘জাতিসংঘের সংস্কার : ব্যবস্থাপনা, নিরাপত্তা ও উন্নয়ন’। জাতিসংঘ মহাসচিব গুতেরেজেসের এ বিশ্ব সংস্থার বৃহত্তর দক্ষতা, জবাবদিহিতা ও স্বচ্ছতা আনয়নে একটি ঘোষণা গ্রহণের প্রচেষ্টাকালে এ সভা অনুষ্ঠিত হলো। আজ সকাল পর্যন্ত…
Read More