ভারতের বিপক্ষে বাংলাদেশের অবিশ্বাস্য জয়

footবাংলাদেশের ফুটবল মানেই যেন হতাশা। সাফ অনুর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে প্রথমার্ধে বাংলাদেশ তিন গোল হজম করলে দুর্দশা যেন আরো প্রকট হয়। তখন কে-ই ভেবেছিল এমন অবিশ্বাস্য কিছু করে ফেলবে বাংলাদেশের যুবারা। দ্বিতীয়ার্ধে বিস্ময়কর ফুটবল নৈপুণ্য উপহার দিয়ে ভারতকে ৪-৩ গোলে পরাজিত করেছে লাল সবুজের প্রতিনিধিরা।

ভুটানের থিম্পুতে চলমান সাফ অনুর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের ম্যাচে বাংলাদেশ ও ভারতের লড়াইটি শুরু হয় বেলা চারটার। দুঃস্বপ্নের প্রথমার্ধের পর অসাধারণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিস্ময়কর জয়কে সঙ্গী করে মাঠ ছাড়ে বাংলাদেশ।

প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক জাফর আবদুল্লাহ; জোড়া গোল করেন তিনি। এছাড়া একটি করে গোল করেন মোহাম্মদ সুফিল ও রহমত মিয়া।

টুর্নামেন্টের অন্যতম দল শ্রীলঙ্কা নাম প্রত্যাহার করে নিলে ফরম্যাটে পরিবর্তন আসে। গ্রুপ পর্বের পরিবর্তে বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল ও মালদ্বীপ রাউন্ড নবীন লিগ পদ্ধতিতে খেলবে।

 

 

 

 
দিয়া ইসলাম / বিবি নিউজ / ১২৪

Related posts

Leave a Comment